Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

সলিল স্মরণে

কিংবদন্তী সুরকার, গীতিকার, মিউজিক কম্পোজার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করে মৌন মুখর কলাকেন্দ্র।

সলিল স্মরণে
  • ১ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• কিংবদন্তী সুরকার, গীতিকার, মিউজিক কম্পোজার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষে তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করে মৌন মুখর কলাকেন্দ্র। যোগেশ মাইম আকাদেমি মঞ্চে আয়োজিত ‘সুর ও ছন্দে সলিল’ শীর্ষক অনুষ্ঠানে গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন বিভিন্ন সংস্থার সদস্যরা। বাংলা, হিন্দি সহ নানা ভাষায় রচিত গানে সাজানো এই আসরে নৃত্য উপস্থাপনা ছিল নজরকাড়া। সলিল চৌধুরীর কালজয়ী গানে সমৃদ্ধ এই অনুষ্ঠানের শুরুতে সুদীপ্ত মুখোপাধ্যায় পরিবেশন করেন ‘আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা’ গানটি। এরপর প্রতিষ্ঠাতা গুরু রামগোপাল ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা জানান অনুদীপা মুখোপাধ্যায়। দেবপ্রিয়া বোসের পরিচালনায় ‘ও সজনা বরখা বাহার আয়ি’ গানটিতে শিল্পীদের নৃত্যে দক্ষতার ছাপ স্পষ্ট। ‘এনে দে এনে ঝুমকা’ গানটির সঙ্গে তিলানা সংস্থার সদস্যদের নৃত্য পরিবেশনা উপভোগ্য।  

Advertisement

কলি ঘোষ 

Advertisement
সম্পর্কিত সংবাদ