শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে বারাসতের প্রসিদ্ধ সাংস্কৃতিক সংগঠন ‘স্বরক্ষেপণ’ আয়োজন করল ‘আমার হৃদয় তোমার কথা বলে’ শীর্ষক অনুষ্ঠান। বারাসত অ্যাসোসিয়েশন ক্লাবের কক্ষে আবৃত্তি, গানের মাধ্যমে স্মরণ করা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। উপস্থিত ছিলেন বারাসতের বিধায়ক শংকর চট্টোপাধ্যায়, শিক্ষক বাসুদেব মণ্ডল সহ আরও অনেকে। ‘ভেঙেছো দুয়ার এসেছো জ্যোতির্ময়’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই কবিতাটির সমবেত আবৃত্তি পরিবেশনের মধ্য দিয়ে স্বরক্ষেপণের শিক্ষার্থীরা অনুষ্ঠানের সূচনা করা হয়। পরিবেশিত হয় সমবেত রবীন্দ্র সংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’। অনুষ্ঠানে স্বরক্ষেপণের খুদে শিক্ষার্থীরা স্বদেশপ্রেমের নানা কবিতা দর্শকের সামনে তুলে ধরেন। সাবর্ণী দাসের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমাদের ছোটো নদী’ আবৃত্তিটি শুনতে শ্রুতি মধুর লাগে।



