ঝাড়গ্রাম শহরে সেনগুপ্ত পরিবারে পরম্পরা মেনে হয় চতুর্ভুজা অষ্টধাতুর দুর্গামূর্তির পুজো
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: পূর্ববঙ্গের ঢাকা জেলার সোনারং গ্রামের ‘বিশারদ’ সেনগুপ্ত পরিবারে ধূমধাম করে দুর্গাপুজো হতো। অষ্টধাতুর দেবী চতুর্ভুজা। ঢাকা জেলার সোনারং গ্ৰাম থেকে ঝাড়গ্ৰামে ঠিকানা বদলেছে। দেবীর পুজো বন্ধ হয়ে যায়নি। পাঁচশো বছর ধরেপরিবারের প্রাচীন বিগ্রহকে ঘিরে পুজোর ধারা আজও অটুট। ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় সেনগুপ্ত পরিবারের ঠাকুরঘরে অধিষ্ঠিত রয়েছে পাঁচথেকে ছয় ইঞ্চির অষ্টধাতুর মহিষাসুরমর্দিনী মূর্তিটি। বাড়িতে নিত্যপুজো হয়। দুর্গাপুজোর সময় প্রথা মেনে পুজো করা হয়। ঢাকা জেলার সোনারং গ্ৰামে সেনগুপ্ত পরিবারে অষ্টধাতুর মূর্তিটি কুলদেবী হিসেবে পূজিত হতেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় দশকে মূর্তিটির সঙ্গে রাধা গোবিন্দ বিগ্ৰহ, নারায়ণ শিলা, শঙ্খ, ঘন্টা ও অন্য পুজোর সামগ্ৰী  ঝাড়গ্রাম নিয়ে আসা হয়। ঝাড়গ্রামের বাড়িতেও  নিত্য পুজো শুরু হয়। পাশাপাশি দুর্গাপুজোরসময় প্রথা মেনে দেবীর আরাধনাও করা হয়। প্রথা ও রীতিতে কোনো বদল আসেনি। পরিবারের সদস্যদের দাবি প্রায় পাঁচশো বছর আগে বিশারদ পরিবারের এক আদিপুরুষ দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। সোনারং গ্ৰামের মঘাইদিঘিতেদেবী রয়েছেন। সেখান থেকে অষ্টধাতুর মহিষাসুরমর্দিনীর সঙ্গে রাধাগোবিন্দের বিগ্রহ, নারায়ণ শিলা, শঙ্খ, ঘণ্টা এবং তামার পুষ্পপাত্র পাওয়া গিয়েছিল। সেইসময় থেকে বিশারদ পরিবারের নিত্য পুজোর সূচনা হয়। সোনারংয়ে বিশারদ সেনগুপ্ত পরিবারের পেশা ছিল কবিরাজি।পূর্বপুরুষেরা ‘বিশারদ’ উপাধিতে ভূষিত হওয়ায় ঢাকা-বিক্রমপুরে পরিবারটি ‘বিশারদ পরিবার’ হিসেবেই পরিচিত ছিল। পরবর্তী ব্রিটিশ সরকারে গুরুত্বপূর্ণ পদে পরিবারের সদস্যরা চাকরি করেছেন। পরিবারেরই উত্তরসূরি ক্ষীরোদবন্ধু সেনগুপ্ত ছিলেন অনুশীলন সমিতির সদস্য। ১৯০৬ সালে ব্রিটিশ পুলিশের নজর এড়িয়ে তিনি ঝাড়গ্রামের ন্যাদাবহড়া এলাকায়পালিয়ে আসেন। মেদিনীপুর বিভাগে ব্রিটিশ পুলিশে উচ্চপদে কর্মরত তাঁরা মামাই তাকে এখানে লুকিয়ে রাখেন।  বয়স তখন ছিল মাত্র ১৮। অনুশীলন সমিতিকে অর্থসাহায্যের উদ্দেশ্যে ঝাড়গ্রামে কাঠের ব্যবসা শুরু করেন। বাছুরডোবা এলাকায় বাড়ি তৈরি করে পাকাপাকিভাবে বসবাসও শুরু করেন। ১৯১৬ সাল নাগাদ সোনারংয়ে পরিবারের সদস্যদের পক্ষে কুলদেবীর নিত্যপুজোর দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়ে।  

Advertisement