Bartaman Logo
২২ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

‘শান্তির পক্ষে, দাবি ইরানি প্রেসিডেন্টের

উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও শান্তির পক্ষে সওয়াল ইরানের। অশান্তি কমাতে আলোচনায় বসতে চায় তেহরান। সে দেশের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের দাবি, তেহরান যুদ্ধ চায় না।

‘শান্তির পক্ষে, দাবি ইরানি প্রেসিডেন্টের
  • ৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তেহরান: উপসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেও শান্তির পক্ষে সওয়াল ইরানের। অশান্তি কমাতে আলোচনায় বসতে চায় তেহরান। সে দেশের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের দাবি, তেহরান যুদ্ধ চায় না। কূটনৈতিক পথেই সমাধান খুঁজতে চায়। এ প্রসঙ্গে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের নেতা ও সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ইরান সর্বদাই পারস্পরিক সহযোগিতার পক্ষে। বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল হলেও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা সবার জন্য জরুরি। পেজেশকিয়ানের মতে, আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলার পর তেহরানকে নিজেদের নিরাপত্তা রক্ষার জন্য প্রতিক্রিয়া জানাতে হয়েছে। তবে ইরান যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান চায়। প্রেসিডেন্ট আরও বলেন, পশ্চিম এশিয়ার দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার জন্য আস্থা গড়ে তোলা প্রয়োজন। প্রতিবেশীদের মধ্যে আলোচনা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি জানান, কয়েকটি দেশ ইতিমধ্যেই উত্তেজনা কমাতে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। ইরান সেই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ