Bartaman Logo
৯ জুন, ২০২৬

খরচ হবে ১.০৫ লক্ষ কোটি টাকা, সেনাবাহিনীর ১০ প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রের

আরও মজবুত হতে চলেছে ভারতীয় সেনা। বাহিনীর জন্য হার্ডওয়্যার অধিগ্রহণ সংক্রান্ত ১০টি প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র।

খরচ হবে ১.০৫ লক্ষ কোটি টাকা, সেনাবাহিনীর ১০ প্রস্তাবে ছাড়পত্র কেন্দ্রের
  • ৪ জুলাই, ২০২৫ ১৭:০৭
Prefer us on Google

নয়াদিল্লি: আরও মজবুত হতে চলেছে ভারতীয় সেনা। বাহিনীর জন্য হার্ডওয়্যার অধিগ্রহণ সংক্রান্ত ১০টি প্রস্তাব অনুমোদন করেছে কেন্দ্র। এজন্য বরাদ্দ করা হবে ১.০৫ লক্ষ কোটি টাকা। শুক্রবার ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপারেশন সিন্দুরের পরে সেনাবাহিনীর আধুনিকীকরণে এটা বড় পদক্ষেপ নয়াদিল্লির।

Advertisement

এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে তিন বাহিনীর জন্য এআরভি, ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম এবং ইন্টিগ্রেটেড কমন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র কেনা হবে।

পুলগাঁও হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পরে এই প্রথম বৈঠকে ডিএসি। অধিগ্রহণ পর্ব শেষ হলে একদিকে যেমন ভারতের সেনাবাহিনীর ক্ষমতা যেমন বাড়তে তেমনই আরও সুরক্ষিত হবে দেশের আকাশ। এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে।

Advertisement
সম্পর্কিত সংবাদ