Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগদা ও বনগাঁ উত্তরে পুরনো মুখের উপরই ভরসা বামফ্রন্টের

নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। এদিন বনগাঁ মহকুমায় চারটি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করা হয়। বাগদা ও বনগাঁ উত্তর কেন্দ্রে পুরনো মুখের উপরই ভরসা রেখেছে দল।

বাগদা ও বনগাঁ উত্তরে পুরনো মুখের উপরই ভরসা বামফ্রন্টের
  • ১৭ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরদিনই প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বামেরা। এদিন বনগাঁ মহকুমায় চারটি কেন্দ্রেই প্রার্থী ঘোষণা করা হয়। বাগদা ও বনগাঁ উত্তর কেন্দ্রে পুরনো মুখের উপরই ভরসা রেখেছে দল। বাগদা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ফরোয়ার্ড ব্লকের গৌর বিশ্বাস। বনগাঁ উত্তর কেন্দ্রে সিপিএম প্রার্থী পীযূষ সাহা। গত বিধানসভা নির্বাচনেও প্রার্থী ছিলেন তিনি। অন্যদিকে গাইঘাটা ও বনগাঁ দক্ষিণ কেন্দ্রে নতুন মুখ দিয়েছে বামেরা। এই প্রথমবার সিপিএমের প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করছেন গাইঘাটার বাসিন্দা পেশায় চিকিৎসক সজল বিশ্বাস। তিনি। অন্যদিকে একেবারে নতুন মুখ হিসেবে এবারে বনগাঁ দক্ষিণ কেন্দ্রে বামেদের প্রার্থী আশিস সরকার।

Advertisement

অতীতে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বাগদা। এখান থেকে পাঁচবার বিধায়ক হয়েছিলেন ফরওয়ার্ড ব্লকের কমলাক্ষী বিশ্বাস। ২০১১ সালে বামেদের ভরাডুবি হয়। এবার কমলাক্ষী বিশ্বাসের পুত্র গৌর বিশ্বাসকেই প্রার্থী করেছে দল। ২০২৪ সালে বাগদা উপ নির্বাচনেও প্রার্থী  হয়েছিলেন তিনি। ৮ হাজারের কিছু বেশি ভোট পেয়েছিলেন। তবে এবার জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী গৌর বিশ্বাস। তিনি বলেন, দল আমার উপর ভরসা রেখেছে। আমি কৃতজ্ঞ। প্রার্থী ঘোষণা হতেই অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন।
এছাড়া ২০২১ সালে বনগাঁ উত্তর কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী হয়েছিলেন পীযূষ সাহা। সেবার ১৪ হাজার ৫১টি ভোট পেয়েছিলেন। পীযূষবাবু বলেন, দ্বিতীয়বার দল আমার উপর ভরসা রেখেছে। আশা করছি বর্তমান পরিস্থিতিতে সকলে মিলে লড়াই করতে পারব। একেবারে নতুন মুখ বনগাঁ দক্ষিণ কেন্দ্রে। সেখান থেকে সিপিএম প্রার্থী হিসেবে লড়ছেন আশিস সরকার। অন্যদিকে দলীয় প্রার্থী হিসেবে নতুন মুখ হলেও গত বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন গাইঘাটার বাসিন্দা চিকিৎসক সজল বিশ্বাস। এবছর সিপিআই  প্রার্থী হিসাবে লড়ছেন তিনি। সজল বিশ্বাস বলেন, নির্দল হিসাবে লড়াই করেছি। এবার দলীয় প্রার্থী হিসাবে লড়াই আরও শক্ত। তবে দল ভরসা রেখেছে, তার মর্যাদা রাখব।

সম্পর্কিত সংবাদ