Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইমরান খানের ১৪ বছর জেল

আরও বিপাকে জেলবন্দি ইমরান খান। আল কাদির ট্রাস্টের দুর্নীতি মামলায় শুক্রবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক নাসির জাভেদ রানা।

ইমরান খানের ১৪ বছর জেল
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ইসলামাবাদ: আরও বিপাকে জেলবন্দি ইমরান খান। আল কাদির ট্রাস্টের দুর্নীতি মামলায় শুক্রবার  পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিলেন বিশেষ আদালতের বিচারক নাসির জাভেদ রানা। একইসঙ্গে স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাবাসের নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলেই রয়েছেন। এদিনের রায়ে তাঁকে কারাদণ্ডের পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, স্ত্রী বুশরার ৫ লক্ষ টাকা জরিমানা হয়েছে। অনাদায়ে আরও ছ’মাসের কারাবাস। আল কাদির বিশ্ববিদ্যালয়ের যে জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠেছে, সেটি বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছে আদালত।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ