Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জেলে খুন হতে পারেন ইমরান, উদ্বিগ্ন পুত্ররা

ইমরান খানকে খুন করার চক্রান্ত চালাচ্ছে পাকিস্তান সরকার। বিস্ফোরক অভিযোগ বিশ্বকাপজয়ী অধিনায়কের দুই পুত্র সুলাইমান ও কাসিমের।

জেলে খুন হতে পারেন ইমরান, উদ্বিগ্ন পুত্ররা
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইমরান খানকে খুন করার চক্রান্ত চালাচ্ছে পাকিস্তান সরকার। বিস্ফোরক অভিযোগ বিশ্বকাপজয়ী অধিনায়কের দুই পুত্র সুলাইমান ও কাসিমের। জেলবন্দি বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে তাঁদের উদ্বেগ স্পষ্ট স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে। বৃহস্পতিবার লর্ডসে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে টেস্ট চলাকালীন তা সম্প্রচারিত হতেই ঝড় ওঠে। মাইক আথারটনের সঙ্গে কথোপকথনে সুলাইমান ও কাসিম বলেন, ‘ওরা নির্লজ্জভাবে জেলের মধ্যে মেরে ফেলতে চাইছে বাবাকে। যাতে মুখ খুলতে না পারে, সেজন্য যতদিন সম্ভব আটকে রাখতে মরিয়া। বাবাকে চুপ করিয়ে রাখাই ওদের উদ্দেশ্য। শেষবার যখন পরিবারের সঙ্গে বাবার কথা হয়েছিল, তখনই বলছিল যে, শরীরের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। জেলে মৃত্যু হওয়া অন্য রাজনৈতিক বন্দিদের হত্যার কথা শুনিয়েছিল বাবা। এখন পরিস্থিতি খুব খারাপ। দিনের ২৩ ঘণ্টা ছোট্ট একটা ঘরের মধ্যে আটকে রাখা হচ্ছে।’ 

Advertisement

সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ায় রীতিমতো ক্ষুব্ধ পিসিবি। এমনকী, মাঠ থেকে দল তুলে নেওয়ার হুমকিও দেয় পাকিস্তান। শেষ পর্যন্ত ইসিবি’র মধ্যস্থতায় বরফ গলে। উল্লেখ্য, ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে অনেকদিন ধরেই সোচ্চার ক্রিকেটমহল। সুনীল গাভাসকর, কপিল দেব, ক্লাইভ লয়েড, গ্রেগ চ্যাপেল, ওয়াসিম আক্রামরা এই মর্মে অনুরোধও করেছেন পাক সরকারকে। অস্ট্রেলিয়ার টেস্ট এবং ওডিআই অধিনায়ক প্যাট কামিন্সও শুক্রবার একই দাবি তোলেন। তিনি বলেন, ‘যথাযথ মর্যাদার সঙ্গে যেন চিকিৎসা হয় ইমরানের।’ উল্লেখ্য, ৭৩ বছর বয়সির দৃষ্টিশক্তি ক্রমশ কমছে বলে খবর ছড়িয়ে পড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ