Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ইয়ামালের মধ্যে নিজেকে দেখতে পান মেসি

ইয়ামালের মধ্যে নিজেকে দেখতে পান মেসি
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
লামিনে ইয়ামালের মধ্যে নিজেকে দেখতে পান লায়োনেল মেসি। সম্প্রতি এক অনুষ্ঠানে আর্জেন্তাইন মহাতারকাকে তরুণ প্রজন্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জবাবে মেসি বলেন, ‘অনেক ভালো ফুটবলার উঠে এসেছে। তাদের মধ্যে একজনকে বাছতে হলে লামিনের কথা বলব। বার্সার এই তরুণ তুর্কি অনেকটা আমার মতো খেলে। ওর ভবিষ্যত্ খুবই উজ্জ্বল।’ উল্লেখ্য, ১৭ বছরের ইয়ামালের অনুপ্রেরণাও মেসি। সেকথা প্রকাশ্যে একাধিকবার বলেছেন স্পেনকে ইউরো জেতানোর অন্যতম নায়ক।
Advertisement
সম্পর্কিত সংবাদ