নয়াদিল্লি: খাদের কিনারায় পাকিস্তানের অর্থনীতি। ঋণের ভারে ধুঁকছে দেশ। বাজেট করতে গেলেও হাত পাততে হচ্ছে শাহবাজ শরিফ সরকারকে। অথচ জঙ্গিদের পূর্ণ উদ্যমে মদত করে চলেছে তারা। এই পরিস্থিতিতে পাকিস্তানকে নতুন করে ঋণ দেওয়ার জন্য ১১টি শর্ত দিয়েছে আইএমএফ। এই শর্তে রাজি হলে অবিলম্বে পাকিস্তান প্রায় ১০০ কোটি ডলার হাতে পাবে। এর ফলে বেল আউট প্যাকেজের আওতায় তাদের মোট ঋণের অঙ্ক দাঁড়াবে ২.১ বিলিয়ন ডলার। এছাড়াও আরএসএফ-এর আওতায় আরও প্রায় ১.৪ বিলিয়ন ডলার দিতেও রাজি হয়েছে আইএমএফ।



