Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইমামবাড়া হাসপাতাল পরিদর্শন রচনার, পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ

চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, শনিবার রোগীদের একাংশের কাছ থেকেও এই জেলা হাসপাতাল নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়েছেন তিনি।

ইমামবাড়া হাসপাতাল পরিদর্শন রচনার, পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ
  • ২২ জুন, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, শনিবার রোগীদের একাংশের কাছ থেকেও এই জেলা হাসপাতাল নিয়ে বিভিন্ন অভিযোগ পেয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে চিকিৎসকদের অনুপস্থিতি। স্বভাবতই ক্ষোভ প্রকাশ করে সাংসদ বলেছেন, চিকিৎসকরা কতক্ষণ হাসপাতালে পরিষেবা দেবেন, কখন আসবেন, কখন যাবেন— তার একটি নির্দিষ্ট পদ্ধতি থাকা দরকার। আমি এ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। 

Advertisement

এদিন চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায় ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তীকে নিয়ে রচনা বন্দ্যোপাধ্যায় আচমকা হাসপাতাল পরিদর্শনে আসেন। হাসপাতালে প্রবেশের মুখেই গোবর সহ একগুচ্ছ নোংরা দেখে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। তিনি বলেন, হাসপাতাল কি গোরু চরার জায়গা? এসব কী হচ্ছে! এদিন তিনি সুপারের ঘরে গিয়ে স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তাঁদের কাছে বিনীতভাবে সুষ্ঠু পরিষেবা দেওয়ার আবেদন রেখেছেন সাংসদ। পরে তিনি সাংবাদিকদের বলেন, হাসপাতালে পার্কিংয়ের ব্যবস্থা থাকা প্রয়োজন। সেইসঙ্গে পরিবেশকেও সুন্দর করতে হবে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাবের প্রসঙ্গ উঠলে তিনি বলেন, এবিষয়ে আমাদের ভাবতে হবে। হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়েও কিছু অভিযোগ এসেছে। সেসব নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।

সম্পর্কিত সংবাদ