Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

অসুস্থতা চিন্তা বাড়াচ্ছে নরওয়ের

বিশ্বকাপে স্বপ্নের দৌড় চলছে নরওয়ের। ব্রাজিলকে ছিটকে দেওয়ার পর এবার হালান্ডদের প্রতিপক্ষ ইংল্যান্ড

অসুস্থতা চিন্তা বাড়াচ্ছে নরওয়ের
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মায়ামি: বিশ্বকাপে স্বপ্নের দৌড় চলছে নরওয়ের। ব্রাজিলকে ছিটকে দেওয়ার পর এবার হালান্ডদের প্রতিপক্ষ ইংল্যান্ড। জিতলে প্রথমবার বিশ্বকাপের সেমি-ফাইনালে পৌঁছে যাবে নরওয়ে। তবে হ্যারি কেনদের বিরুদ্ধে নামার আগে বেশ দুশ্চিন্তায় নরওয়ের কোচ সোলবাকেন। একাধিক ফুটবলারের চোট, অসুস্থতায় তাঁর উদ্বেগ বেড়েছে। অসুস্থতার কারণে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার পেডারসেন ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারেননি। শোনা যাচ্ছে পেডারসেনের সুস্থ হতে সময় লাগবে। ইংল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত তিনি। লেফট-উইং ব্যাক ডেভিড উলফেরও চোট।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ