Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টালিগঞ্জ রেল স্টেশনে বেআইনি মদের কারবার, গ্রেপ্তার মহিলা

টালিগঞ্জ রেল স্টেশন লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি মদের ব্যবসা। সন্ধ্যা নামলেই স্থানীয় এক মহিলা এই কারবার ফেঁদে বসত।

টালিগঞ্জ রেল স্টেশনে বেআইনি মদের কারবার, গ্রেপ্তার মহিলা
  • ১১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জ রেল স্টেশন লাগোয়া এলাকায় দীর্ঘদিন ধরে চলছিল বেআইনি মদের ব্যবসা। সন্ধ্যা নামলেই স্থানীয় এক মহিলা এই কারবার ফেঁদে বসত। মদ বিক্রি করেই সে জমি-বাড়ি কিনেছে। বেআইনি মদ ব্যবসার ‘ডন’ নমিতা দাসকে গ্রেপ্তার করল বালিগঞ্জ জিআরপি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ১১ বোতল মদ। রেল পুলিশ সূত্রে খবর, নমিতাকে অনেকদিন খুঁজছিল হচ্ছিল। কিন্তু পুলিশ আসার খবর কোনোভাবে আগাম পেয়ে যেত নমিতা। তারপর তড়িঘড়ি গা ঢাকা দিত। এই বেআইনি মদের কারবার নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ জমা পড়ছিল। এমনকি, রাজ্য সরকারের চালু করা হেল্পলাইন নম্বরেও ফোন আসে। অভিযোগে বলা হয়, সন্ধ্যা ৬টা থেকে গভীর রাত পর্যন্ত মদ বিক্রি করে এই মহিলা। তার সঙ্গে থাকে একাধিক যুবক। যারা তার এই কারবারকে ‘প্রোটেকশন’ দিত। কেউ প্রতিবাদ করলে তাদের মারধর করত ওই যুবকরা। সোমবার বালিগঞ্জ জিআরপি থানার ওসি ইন্দ্রজিৎ ভক্ত ওই এলাকায় তল্লাশি চালিয়ে নমিতাকে গ্রেপ্তার করে। বিভিন্ন জায়গা থেকে মদ নিয়ে এসে সে গ্লাসে করে বিক্রি করত। জানা গিয়েছে, প্রতিদিন  কয়েক হাজার টাকার মদ বিক্রি করত এই মহিলা। এই টাকায় চারু মার্কেট এলাকায় ফ্ল্যাট কিনেছে সে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ