Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি কল সেন্টার চক্র, চিনারপার্কের ফ্ল্যাটে উদ্ধার ৩ কোটি

সল্টলেকের সেক্টর ফাইভে একটি বেআইনি কল সেন্টার চক্রের কিনারা করে প্রায় ৬৮ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিস।

বেআইনি কল সেন্টার চক্র, চিনারপার্কের ফ্ল্যাটে উদ্ধার ৩ কোটি
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেকের সেক্টর ফাইভে একটি বেআইনি কল সেন্টার চক্রের কিনারা করে প্রায় ৬৮ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিস। ওই ঘটনায় ধৃত মূলপাণ্ডার বাগুইআটির চিনারপার্কে ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৩ কোটি টাকা উদ্ধার করল পুলিস। সেই সঙ্গে আরও প্রায় ৪০ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে। শুক্রবার বিধাননগরের গোয়েন্দা শাখা এবং বাগুইআটি থানার পুলিস যৌথভাবে অভিযান চালায়। প্রসঙ্গত, গত মঙ্গলবার সেক্টর ফাইভের ওই বেআইনি কল সেন্টারে হানা দিয়েছিল পুলিস। মূলপাণ্ডা অবিনাশ জসওয়ালের চিনারপার্কের ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছিল। ওইদিন তার ফ্ল্যাট থেকে ৯ লক্ষ ৪০ হাজার টাকা উদ্ধার করেছিল পুলিস। এদিন সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে বিধাননগরের গোয়েন্দা প্রধান সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, এদিন দ্বিতীয়বার ফ্ল্যাটে অভিযান করা হয়। দরজা দেখে সন্দেহ হয়। তার পিছনে লুকোনো অবস্থায় তিনটি ব্যাগ পাওয়া যায়। তাতে টাকা ভর্তি ছিল। ব্যাঙ্ক কর্তৃপক্ষকে খবর দিয়ে টাকা গোনার মেশিন আনানো হয়। ৩-৪ ঘণ্টা ধরে গোনা হয়। মোট ৩ কোটি ২ লক্ষ ৯৬ হাজার টাকা উদ্ধার হয়েছে।-নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ