Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বেআইনি অস্ত্র মামলা: বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিন বাতিল

আলিপুর থানা এলাকায় এক বেআইনি অস্ত্র মামলায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিনের আর্জি এবার খারিজ করে দিল আলিপুর জেলা আদালত

বেআইনি অস্ত্র মামলা: বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিন বাতিল
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আলিপুর থানা এলাকায় এক বেআইনি অস্ত্র মামলায় অভিযুক্ত বিজেপি নেতা রাকেশ সিংয়ের জামিনের আর্জি এবার খারিজ করে দিল আলিপুর জেলা আদালত। শনিবার আলিপুরের ভারপ্রাপ্ত জেলা জজ রাজেশ চক্রবর্তী অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে দেন। এদিন ধৃতের তরফে যে কোনও শর্তে জামিনের আর্জি জানানো হয়। সরকারি কৌঁসুলি তাতে জোরালো আপত্তি জানান। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলার কেস‑ডায়েরি ও অন্যান্য নথিপত্র খতিয়ে দেখে অভিযুক্তের জামিনের আর্জি বাতিল করেন।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার মুখ্য সরকারি কৌঁসুলি শিবনাথ অধিকারী শনিবার জানান, গত বছরের ৩০ ডিসেম্বর ওই অভিযুক্তের বিরুদ্ধে অস্ত্র মামলাটি দায়ের করা হয়েছিল আলিপুর থানায়। সেই মামলায় আলিপুর নিম্ন আদালত জামিন বাতিল করে দেওয়ায় ওই অভিযুক্ত অবশেষে জেলা কোর্টে জামিনের আর্জি জানান। এদিন সেটিও বাতিল হয়ে যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ