Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ইজরায়েলের হামলার সময়ে ইয়েমেনে বিমানবন্দরেই ছিলেন ‘হু’ প্রধান! অল্পের জন্য বাঁচলেন প্রাণে

আগেই সতর্ক করেছিল। এবার ইয়েমেনে হুথিদের ঘাঁটি সহ একাধিক স্থানে বড়সড় বোমা হামলা চালাল ইজরায়েল। বেশ কিছুদিন ধরেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। তাদের আগাম সতর্ক করেছিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী।

ইজরায়েলের হামলার সময়ে ইয়েমেনে বিমানবন্দরেই ছিলেন ‘হু’ প্রধান! অল্পের জন্য বাঁচলেন প্রাণে
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
Prefer us on Google
সানা, ২৭ ডিসেম্বর: আগেই সতর্ক করেছিল। এবার ইয়েমেনে হুথিদের ঘাঁটি সহ একাধিক স্থানে বড়সড় বোমা হামলা চালাল ইজরায়েল। বেশ কিছুদিন ধরেই তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুথিরা। তাদের আগাম সতর্ক করেছিলেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। কিন্তু তাতে কান দেয়নি ইরানের মদতপুষ্ট এই জঙ্গি গোষ্ঠী। তেল আবিবে হামলা চালিয়েই যাচ্ছিল হুথিরা। তার পাল্টা এবার ইয়েমেনে হামলা চালাল ইজরায়েল। আর তাতেই ঘটে গিয়েছে বিপত্তি। সূত্রের খবর, গতকাল, বৃহস্পতিবার ইয়েমেনের আন্তর্জাতিক বিমানবন্দর সানাতে হামলা চালায় ইজরায়েলি সেনা। সেই সময়ে ওই বিমানবন্দরে ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) প্রধান টেডরস আধানম গেব্রেয়াসুস। শুধুই তিনিই নন, রাষ্ট্রসঙ্ঘের একাধিক প্রতিনিধি হামলার সময়ে উপস্থিত ছিলেন বিমানবন্দরে। সূত্রের খবর, সানা এয়ারপোর্টে বিমানে ওঠার সময়ে ইজরায়েলি সেনার বোমা আছড়ে পড়ে। যার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) প্রধানের বিমানের একজন ক্রু সদস্য জখম হন। ইজরায়েলের এই হামলার জেরে বিমানবন্দরে তিনজনের মৃত্যু হয়। জখম ৩০। একই সঙ্গে ইয়েমেনের পশ্চিম প্রদেশেও হামলা চালিয়েছে তেল আবিব। যার জেরে সেই প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে। জখম ১০। এয়ারপোর্টে হামলার বিষয়ে এক্স হ্যান্ডলে ‘হু’ প্রধান জানিয়েছেন, ‘ইজরায়েলের হামলায় আমাদের বিমানের একজন ক্রু সদস্য জখম হয়েছেন। বিমানবন্দরে অন্তত দু’জন নিহত হয়েছেন। তবে রাষ্ট্রসঙ্ঘের বাকি সদস্য সহ আমি নিরাপদে রয়েছি। যাত্রায় বিলম্ব ঘটেছে।’ ইয়েমেনে রাষ্ট্রসঙ্ঘের একাধিক সদস্যরা বন্দি রয়েছেন। তাঁদের মুক্তির বিষয়ে কথা বলতেই সেখানে গিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র প্রধান। সেখান থেকেই ফেরার পথে এই ভয়াবহ ঘটনার কবলে পড়েন তিনি। জানা গিয়েছে, ইজরায়েলের হামলার জেরে সানা বিমানবন্দরে এটিসির টাওয়ার ও কয়েকটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ