Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬

যন্তর-মন্তর নিয়ে আইআইটি মাদ্রাজ পড়ুয়াদের পোস্ট, সরানোর নির্দেশ

অনুমতি না নিয়ে রাজনৈতিক আলোচনায় বা কর্মসূচিতে যোগ নয়। সোশ্যাল মিডিয়াতেও এসংক্রান্ত মন্তব্য এড়িয়ে চলতে হবে। দিল্লি সহ গোটা দেশে ছাত্রবিক্ষোভের আবহে সোমবার এমনই ফতোয়া জারি করেছিল আইআইটি রুরকি।

যন্তর-মন্তর নিয়ে আইআইটি মাদ্রাজ পড়ুয়াদের পোস্ট, সরানোর নির্দেশ
  • ২৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: অনুমতি না নিয়ে রাজনৈতিক আলোচনায় বা কর্মসূচিতে যোগ নয়। সোশ্যাল মিডিয়াতেও এসংক্রান্ত মন্তব্য এড়িয়ে চলতে হবে।  দিল্লি সহ গোটা দেশে ছাত্রবিক্ষোভের আবহে  সোমবার এমনই ফতোয়া জারি করেছিল আইআইটি রুরকি। এবার  ইনস্টাগ্রামে এই সংক্রান্ত পোস্ট করা সব ভিডিয়ো পড়ুয়াদের সরিয়ে নিতে বলল আইআইটি মাদ্রাজ। এমনই দাবি পড়ুয়াদের।  এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করা হয়নি বটে। তবে ডিন নিজে পড়ুয়াদের এই নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ তাঁদের। এক পড়ুয়ার কথায়, ‘ছাত্র বিক্ষোভের সমর্থনে আমরা যে ভিডিয়ো পোস্ট করেছিলাম সেগুলি তুলে নিতে বলা হয়েছে।’ 

Advertisement

আইআইটি মাদ্রাজের পড়ুয়ারা একটি ভিডিয়ো পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তাতে বিভিন্ন স্লোগানের কোলাজের পাশাপাশি একএকজন পড়ুয়ার হাতে ব্যানার রয়েছে। কোনোটায় লেখা, ‘যন্তর মন্তরে প্রতিবাদের সঙ্গে রয়েছি’, কোনোটিতে আবার ‘সোনম ওয়াংচুককে সমর্থন করি’, ‘পড়ুয়াদের জীবন মূল্যবান’ এর মতো স্লোগান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। এই  ভিডিয়ো পোস্ট সরিয়ে ফেলতে বলা হয়েছে বলে পড়ুয়াদের দাবি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ