Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কৃষিকাজে উন্নত প্রযুক্তি তৈরি করল খড়্গপুর আইআইটি

কৃষিকাজে উন্নত প্রযুক্তি তৈরি করল খড়্গপুর আইআইটি
  • ১৬ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, মেদিনীপুর: কৃষকদের সুবিধার্থে একটি সেমি-অটোমেটিক রোবোটিক সিস্টেম তৈরি করল খড়্গপুর আইআইটি। সেটি কৃষির উন্নত উৎপাদন ও ফলন বৃদ্ধির লক্ষ্যে কাজ করবে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আইআইটির পক্ষ থেকে জানানো হয়েছে, এটি তৈরি করেছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। বিভাগীয় অধ্যাপক দিলীপকুমার প্রতিহারের নেতৃত্বে পিএইচডি ও প্রকল্পের শিক্ষার্থীদের একটি  দল এই কাজ করেছে। এটি সেমি-অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর কাম এগ্রিকালচারাল রোবোটিক সিস্টেম। এর সাহায্যে উদ্ভিদের রোগ সনাক্তকরণ এবং উপযুক্ত নিরাপদ কীটনাশক প্রয়োগের বিষয়ে জানা যাবে। যন্ত্রটি ক্যামেরার সাহায্যে বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে কীটনাশক স্প্রে করবে। এর ফলে, কৃষকদের স্বাস্থ্য সংক্রান্ত কোনও ঝুঁকি থাকবে না। আবার খাদ্যের মান ও উৎপাদনশীলতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফসলের ক্ষতি কমিয়ে উন্নত ফলন দেবে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালে অধ্যাপক প্রতিহার সিডিএসি কলকাতা আয়োজিত জাতীয় সেমিনারে প্রথম এই ধারণা তুলে ধরেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ