Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

আইআইটি খড়গপুর ও চার্নক হাসপাতালের মউ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)খড়গপুরের সঙ্গে ২৬ মার্চ মউ স্বাক্ষর করল চার্নক হাসপাতাল। উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রসারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করা হয়েছে এক প্রেস বিবৃতিতে।

আইআইটি খড়গপুর ও চার্নক হাসপাতালের মউ
  • ২ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি)খড়গপুরের সঙ্গে ২৬ মার্চ মউ স্বাক্ষর করল চার্নক হাসপাতাল। উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিগত অগ্রগতির প্রসারে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করা হয়েছে এক প্রেস বিবৃতিতে।  এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের অধিকর্তা অধ্যাপক ডঃ সুমন চক্রবর্তী এবং চার্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা।

Advertisement

বিবৃতিতে জানানো হয়েছে, এই সহযোগিতার মূল লক্ষ্য হল স্বাস্থ্য পরিষেবা বিষয়ক অত্যাধুনিক গবেষণা এবং তার প্রয়োগের মধ্যে ব্যবধান ঘোচানো। আইআইটি খড়গপুরের অধিকর্তা ডঃ চক্রবর্তী বলেন, ‘আইআইটি খড়গপুরে আমরা এমন প্রযুক্তি উদ্ভাবনে প্রতিশ্রুতিবদ্ধ, যা সমাজে প্রকৃত প্রভাব ফেলে। রোগনির্ণয়, ডিজিটাল হেলথ এবং ট্রান্সলেশনাল মেডিসিনের অগ্রগতি আরও ত্বরান্বিত করতে চাই।’ অন্যদিকে চার্নকের এমডি প্রশান্ত শর্মা বলেন, ‘আইআইটি খড়গপুরের মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে এই মউ আমাদের হাসপাতাল গোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ এক গর্বের দিন। তাদের আকাদেমিক ও গবেষণামূলক শক্তির সঙ্গে আমাদের চিকিৎসাগত দক্ষতার সমন্বয় ঘটিয়ে পরিষেবার উন্নতিই লক্ষ্য।’ 

সম্পর্কিত সংবাদ