Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রোদের তাপ উপেক্ষা করে জনস্রোতে ভেসে বজবজে রোড শো অভিষেকের

বুধবার বিকেল। খটখটে রোদের তাপে গা জ্বলে যাচ্ছে। সে সব উপেক্ষা করে বজবজ চড়িয়াল সেতু মোড়ের বিবিটি রোডের উপর বিভিন্ন বয়সের কিশোর, যুবক, যুবতী থেকে মাঝ বয়সের মহিলা, পুরুষ, প্রবীণদের ভিড়ে গিজগিজ করছে।

রোদের তাপ উপেক্ষা করে জনস্রোতে ভেসে বজবজে রোড শো অভিষেকের
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিমল বন্দ্যোপাধ্যায়, বজবজ: বুধবার বিকেল। খটখটে রোদের তাপে গা জ্বলে যাচ্ছে। সে সব উপেক্ষা করে বজবজ চড়িয়াল সেতু মোড়ের বিবিটি রোডের উপর বিভিন্ন বয়সের কিশোর, যুবক, যুবতী থেকে মাঝ বয়সের মহিলা, পুরুষ, প্রবীণদের ভিড়ে গিজগিজ করছে। পরনে তাদের তৃণমূলের প্রতীকের ছবি দেওয়া পোশাক। কারও হাতে জোড়া ফুলের পতাকা। কেউ অভিষেকের ছবির ছোটো প্লাকার্ড হাতে নিয়ে তুলে ধরে আছে। তাতে লেখা, আই লাভ এবি। কেউ আলাদাভাবে জোড়া ফুলের প্রতীক তৈরি করে টুপির মতো কপালে পরেছে। কারও হাতে সাদা-নীল রঙের বেলুন গুচ্ছ। তা তুলে ধরে দল বেঁধে এগচ্ছে। সকলের অপেক্ষা, কখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। 

Advertisement

রয়েছেন বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত, তরুণ রায় এবং জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ শিখা রায়। সামনে-পিছনে ধামসা মাদল ও তাসা বাজছে। গান হচ্ছে চড়া সুরে জয় বাংলা। আচমকা শিখা রায় কবিতার সুরে বলে উঠলেন, ‘তোমার পথেই জনস্রোত, বৃষ্টি হয়ে নামবে। থামাতে যারা চাইছে তোমায় থামবে তারা থামবে।’ এদিন ঠিক ছ’টার সময় চড়িয়াল মোড় থেকে যখন হুটখোলা জিপে বজবজের প্রার্থী অশোক দেবকে পাশে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শোয়ের সূচনা করলেন, তখন বৃষ্টি নামল না ঠিকই।  তবে চড়িয়াল থেকে পুজালির রথতলা পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ রাস্তা ও তার উভয় দিকে অভিষেকের যাত্রাপথ কার্যত জনস্রোত বৃষ্টি হয়ে নামল। কেউ কেউ ফুল ছুড়ে অভিষেককে সম্মান জানিয়েছেন। কেউ নববর্ষের উপহার হিসাবে অভিষেকের হাতে কিছু তুলে দিয়েছেন। আপ্লুত অভিষেক নিজেও এমন সম্মান পেয়ে নিজের কাছে রাখা গোলাপ ও গাঁদা ফুলের পাঁপড়ি ছুড়ে দিয়েছেন উৎসাহী জনতা জনার্দনের দিকে। তাঁর কপাল ও মুখে ঘামে ভিজে গিয়েছে। কিন্তু তা নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই তাঁর। কখনও পিছনে কখন ডানদিক কখনও পিছনে ফিরে হাত নেড়ে ভিড়ের দিকে তাকিয়ে অভিবাদন জানাচ্ছেন। কখনও পাশে দাঁড়ানো প্রার্থী অশোক দেবের সঙ্গে কথা বলছেন। সাড়ে সাতটার সময় যখন পুজালিতে গিয়ে রোড শো শেষ হল। তখন উদ্বেলিত জনতাকে দেখে আবেগে অভিষেক বলে ফেললেন, আজ পয়লা বৈশাখ। শুভ কাজ শুরুর দিন। আমাদের এই রোড শো এমন শুভ দিনে হল। 
এটা নামে রাজনৈতিক কর্মসূচি থাকলেও আপনাদের মতো হাজার হাজার উচ্ছ্বাস ও পা মেলানো দেখে মনে হচ্ছে বিজয় মিছিল হল। এটা আগামী ৪ তারিখের জয়ের ইঙ্গিত বটে। এদিন রোড শো শেষে পুজালির রথতলায় হুটখোলা জিপের উপর দাড়িয়ে বলেন, আপনারা আমার পরিবারের লোক। তাই আবদার করছি, অশোক দেবকে এক লক্ষ ২০ হাজার ভোটি জেতাতে হবে। বিজেপিকে সব বুথে জামানত জব্দ করতে হবে।   

Advertisement
সম্পর্কিত সংবাদ