Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বছরের শেষে হবে আইএফএ’র নির্বাচন

পিছচ্ছে আইএফএ’র নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ ৩১ মে। নিয়ম অনুযায়ী জুন-জুলাইয়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা ডেকে আয়ব্যয়ের হিসাব পেশ ও নতুন কমিটি গঠন করার কথা।

বছরের শেষে হবে আইএফএ’র নির্বাচন
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পিছচ্ছে আইএফএ’র নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষ ৩১ মে। নিয়ম অনুযায়ী জুন-জুলাইয়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা ডেকে আয়ব্যয়ের হিসাব পেশ ও নতুন কমিটি গঠন করার কথা। কিন্তু স্পোর্টস বিল কার্যকর হলে রাজ্য নিয়ামক সংস্থার নিয়ম বদলাবে। সেই কারণে বাড়তি সময় দরকার। তা মাথায় রেখেই চলতি বছরের শেষে নির্বাচন করতে চায় বঙ্গ ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। মঙ্গলবার আইএফএ’র গভর্নিং বডির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি সিআরএস পদ্ধতিতে রাজ্য সংস্থার যাবতীয় তথ্য ফেডারেশনের ওয়েবসাইটে আপলোড করাই নিয়ম। অভিযোগ, বেশ কিছু তথ্যে গরমিল রয়েছে। তা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বৈঠক। বঙ্গ ফুটবল সংস্থার সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বৈঠক বানচাল করার চেষ্টা হচ্ছে। তবে গভর্নিং বডি তাদের মতামত জানিয়ে দিয়েছে।’ এদিকে, ব্যক্তিগত কারণে মোহন বাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন কুণাল ঘোষ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ