Bartaman Logo
২৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

বিকট শব্দে বাইক চালালেই গুনতে হবে মাশুল, হুঁশিয়ারি ময়নাগুড়ির বিধায়কের

ময়নাগুড়ির বিধায়ক ডালিম রায় বাইক শব্দে চালকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন। বাইক আটকানোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ। বিস্তারিত পড়ুন।

বিকট শব্দে বাইক চালালেই গুনতে হবে মাশুল, হুঁশিয়ারি ময়নাগুড়ির বিধায়কের
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:৩৪
Prefer us on Google

বিকট শব্দে বাইক নিয়ে চলাচলকারী বাইক চালকদের এবার হুঁশিয়ারি দিলেন ময়নাগুড়ির বিধায়ক ডালিম রায়। তিনি বাইক ধরে আটকে রাখার হুমকি দিলেন প্রকাশ্যে। শনিবার ময়নাগুড়ির টেকাটুলি এলাকায় রোড সেফটি অ্যাওয়ারনেস অনুষ্ঠানে তিনি পুলিশকে উদ্দেশ্য করে বলেন, 'ময়নাগুড়িতে বিকট শব্দে বিভিন্ন বাইক চলছে। আমি বলছি সেই বাইক গুলি আপনারা আটকান। এরপর আমার চোখে পড়লে আমি বাইক আটকাবো। এই বাইক কিন্তু আর ফেরত পাবে না। পাশাপাশি যারা মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে তাদের আটকে রেখে কিছু কথা বলে ছেড়ে দিলে হবে না। করা ব্যবস্থা গ্রহণ করতে হবে।'

Advertisement

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও সৌমেন দাস, হাইওয়ে ট্রাফিক ওসি স্বপন বর্মন সহ অন্যান্যরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ