Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সিকিমে গেলে এবার ‘এন্ট্রি ফি’ দিতে হবে মাথাপিছু ৫০ টাকা

এবার ট্যুরিস্ট ‘এন্ট্রি ফি’ বা প্রবেশ মূল্য চালু করল সিকিম সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকার এ ব্যাপারে প্রচার শুরু করেছে। প্রশাসন সূত্রের খবর, সিকিমে প্রত্যেক পর্যটকের কাছ থেকে মাথাপিছু ৫০ টাকা করে আদায় করা হচ্ছে।

সিকিমে গেলে এবার  ‘এন্ট্রি ফি’ দিতে হবে মাথাপিছু ৫০ টাকা
  • ১৬ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: এবার ট্যুরিস্ট ‘এন্ট্রি ফি’ বা প্রবেশ মূল্য চালু করল সিকিম সরকার। ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্য সরকার এ ব্যাপারে প্রচার শুরু করেছে। প্রশাসন সূত্রের খবর, সিকিমে প্রত্যেক পর্যটকের কাছ থেকে মাথাপিছু ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। রাজ্যের পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি পরিকাঠামো উন্নয়নে রেজিস্ট্রেশন অব ট্যুরিস্ট ট্রেড রুলস-২০২৫ অনুসারে এই ফি আদায় করছে সিকিম সরকার। হোটেলে প্রবেশের সময়ই এই ফি নেওয়া হবে। সিকিমের পর্যটন ও বেসরকারি বিমান চলাচল বিভাগের প্রধান সচিব সি এস রাও জানান, পাঁচ বছরের কম বয়সের শিশু ও সরকারি কাজে আসা পর্যটকদের কাছ থেকে এই ফি নেওয়া হবে না। ৫০ টাকা ফি দিলে পর্যটকরা এক মাসের জন্য সিকিমের বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। যদি কোনও পর্যটক রাজ্য ছেড়ে একই মাসের মধ্যে আবার প্রবেশ করেন, তা হলে আবার তাঁদের ফি দিতে হবে। তবে, কেউ টানা এক মাস সিকিমে থাকার সময় হোটেল পরিবর্তন করলে আর ফি দিতে হবে না।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ