Bartaman Logo
৫ অক্টোবর, ২০২৬
বর্তমান / রাজ্য

‘ওপার’ থেকে এলে সিএএ’তে আবেদন করুন: শান্তনু ঠাকুর

রবিবার ময়নাগুড়ি মাড়োয়ারি ধর্মশালায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জলপাইগুড়ি জেলা কর্মিসভা হয়।

‘ওপার’ থেকে এলে সিএএ’তে আবেদন করুন: শান্তনু ঠাকুর
  • ৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: রবিবার ময়নাগুড়ি মাড়োয়ারি ধর্মশালায় অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের জলপাইগুড়ি জেলা কর্মিসভা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন জাহাজ ও জলপথ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর। কর্মিসভায় মন্ত্রীর আবেদন, যারা বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছেন, তারা সিএএ’তে আবেন করুন। রাজ্য সরকার দায়িত্ব নিয়ে সিএএ দেওয়ার চেষ্টা করছে। আমরা সম্পূর্ণভাবে রাজ্যকে সহযোগিতা করব। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার আলাদাভাবে মতুয়া ওয়েলফেয়ার বোর্ড গঠন করে মতুয়াদের সুবিধা দেবে। এদিনের সভায় মতুয়া কর্মীদের ভিড় উপচে পড়ে। 

Advertisement

শান্তনু ঠাকুর বলেন, গত এক মাস ধরে প্রত্যেক জেলায় সভা করা হচ্ছে। প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ মতুয়াদের পাশে থেকে সেবামূলক কাজ করে চলেছে। তারই প্রচার প্রসারকে আরও বিস্তৃত করতে এই প্রয়াস। বিগত সময়ের সরকার আমাদের অবহেলা করে গিয়েছে। কিন্তু, কেন্দ্রীয় সরকার সিএএ’র মধ্য দিয়ে প্রথম শ্রেণির নাগরিক হিসাবে আমাদের তুলে ধরার চেষ্টা করছে। যারা বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ’তে আবেদন করতে হবে। তাই এই কাজটি দ্রুত করে ফেলুন বলে আবেদন জানান তিনি। 
সংগঠনের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি দীপঙ্কর বালা বলেন, শান্তনু ঠাকুর সিএএ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি আমাদের যেসব ছোটো ছোটো সংগঠন রয়েছে তারা যেন এই সংগঠনের ছত্রছায়ায় আসে এবং সকলে যৌথভাবে আমাদের কর্মসূচি এগিয়ে নিয়ে যেতে পারে সেই বিষয়ে আলোচনা হয়েছে। যারা ওপার বাংলা থেকে ভারতে এসেছেন তারা সিএএ’র জন্য আবেদন করবেন। ইতিমধ্যেই অনেকেই তাদের আবেদন করেছেন। আমরা এ নিয়ে জেলাজুড়ে প্রচারে নামব। 

Advertisement
সম্পর্কিত সংবাদ