Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আলোচনা ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, সফল হলে কৃতিত্ব আমার: ট্রাম্প

ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের কাছে এটি এখনো পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট। তার আগে বৈঠকের সাফল্য-ব্যর্থতা নিয়ে মন্তব্য করে আখেরে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।

আলোচনা ব্যর্থ হলে দোষ ভ্যান্সের, সফল হলে কৃতিত্ব আমার: ট্রাম্প
  • ১১ এপ্রিল, ২০২৬ ১৬:০৪
Prefer us on Google

ওয়াশিংটন ও ইসলামাবাদ, ১১ এপ্রিল: কোন পথে পশ্চিম এশিয়ার ভবিষ্যৎ? এই প্রশ্নের উত্তরের খোঁজে এখন সারা বিশ্বের নজর ইসলামাবাদের উপরে। পাকিস্তানের মধ্যস্থতায় এই শহরে আলোচনার টেবিলে বসতে চলেছে আমেরিকা ও ইরান। ঐতিহাসিক এই শান্তি বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন সেদেশের ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। এর আবহে হোয়াইট হাউজে বসে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ঘিরে শুরু হয়েছে গুঞ্জন।

Advertisement

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টকে বলতে শোনা যায়, ‘শান্তি আলোচনা ব্যর্থ হলে ভ্যান্স দায়ী থাকবেন। তবে বৈঠক সফল হবে সম্পূর্ণ কৃতিত্ব হবে আমার।’ ট্রাম্পের এমন মন্তব্যে সরকারি আধিকারিকরা হাসিতে ফেটে পড়লেও বিষয়টিকে এতটা হালকাভাবে নিতে নারাজ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্সের কাছে এটি এখনো পর্যন্ত সবচেয়ে চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্ট। তার আগে বৈঠকের সাফল্য-ব্যর্থতা নিয়ে মন্তব্য করে আখেরে মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্পর্কিত সংবাদ