Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

প্রয়োজন হলে সুনীতাদের ‘ওভারটাইমে’র টাকা দেব নিজের পকেট থেকে: ট্রাম্প

আটদিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। কিন্তু সেখানে ন’মাস আটকে থাকতে হয় নাসার দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে।

প্রয়োজন হলে সুনীতাদের ‘ওভারটাইমে’র টাকা দেব নিজের পকেট থেকে: ট্রাম্প
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: আটদিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। কিন্তু সেখানে ন’মাস আটকে থাকতে হয় নাসার দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে। কিন্তু এজন্য তাঁরা কি বাড়তি পারিশ্রমিক পাবেন? নাসা সূত্রে আগেই জানা গিয়েছে, ‘ওভারটাইম’ বাবদ কোনও অর্থ মিলবে না। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি জানালেন, দরকার হলে নিজের পকেট থেকে ওভারটাইমের টাকা দেবেন।

Advertisement

গত বুধবার ২৮৬ দিন পর পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সুনীতা ও বুচ। তাঁদের  বাড়তি ২৭৮ দিন থাকতে হয়েছে মহাকাশ স্টেশনে। প্রশ্ন উঠছে, এই বাড়তি পরিশ্রম, জীবনের ঝুঁকি নিয়ে এভাবে থাকার কি কোনও মূল্য নেই? এদিন ট্রাম্পকে এনিয়ে প্রশ্ন করা হলে তাঁর স্পষ্ট জবাব, ‘বিষয়টি নিয়ে আমাক কেউ কিছু জানায়নি। যদি বাড়তি টাকা দিতে হয়, তাহলে নিজের পকেট থেকেই দিয়ে দেব। 
নাসা সূত্রে জানা গিয়েছে, সুনীতা ও বুচ বাড়তি কোনও পারিশ্রমিক বা ওভারটাইমের টাকা পাবেন না। এক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতিতে নাসার নিয়ম অনুযায়ী,  তাঁদের মূল বেতনের সঙ্গে প্রতিদিন বাড়তি ৫ ডলার করে যুক্ত হবে। অর্থাৎ বার্ষিক বেতনের সঙ্গে ২৮৬ দিনের জন্য মোট ১৪৩০ ডলার (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ২২ হাজার ৯৮০ টাকা) করে পাবেন দু’জনে। তা জানতে পেরে আদৌ সন্তুষ্ট হননি ট্রাম্প। তিনি বলেন, ‘এত কম? যে ধকল তাঁদের সহ্য করতে হয়েছে, তার তুলনায় এটা কিছুই নয়।’  সুনীতা ও বুচকে ফিরিয়ে আনার কাজে ‘বন্ধু’ এলন মাস্কের প্রশংসা করতেও ভোলেননি ট্রাম্প। তিনি বলেন, ‘যদি আমাদের কাছে এলনের মতো কেউ না থাকতেন, তাহলে মহাকাশচারীদের আরও অনেক দিন আটকে থাকতে হত। আর কে  আনতে যেত তাঁদের? ৯-১০ মাসের পর থেকে মহাকাশচারীদের স্বাস্থ্যের আরও অবনতি হতে শুরু করত। সুনীতাদের ফিরিয়ে আনতে এলন অনেক করেছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই’। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ