Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া স্টেশনে অনুপ্রবেশকারী ধরা পড়লে বর্ডারে পাঠান: মুখ্যমন্ত্রী

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার হাওড়ার জেলাশাসকের দপ্তরে প্রশাসনিক সমন্বয় বৈঠকে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়া স্টেশনকে বিশেষ নজরদারির আওতায় রাখার নির্দেশ দেন।

হাওড়া স্টেশনে অনুপ্রবেশকারী ধরা পড়লে বর্ডারে পাঠান: মুখ্যমন্ত্রী
  • ২২ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার হাওড়ার জেলাশাসকের দপ্তরে প্রশাসনিক সমন্বয় বৈঠকে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়া স্টেশনকে বিশেষ নজরদারির আওতায় রাখার নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত হাওড়া পুলিশ কমিশনার ও রেল পুলিশের আধিকারিকদের তিনি স্পষ্টভাবে জানান, স্টেশনে ধরা পড়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আদালতে না পাঠিয়ে সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

Advertisement

প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘গতকাল থেকে অনুপ্রবেশকারীদের কোর্টে না পাঠিয়ে বাংলাদেশ বর্ডারে বিএসএফের কাছে পাঠানোর যে আইন, তা কার্যকর হয়েছে। পুলিশ কমিশনার ও আরপিএফকে সরাসরি বলে দেওয়া হয়েছে, হাওড়া স্টেশনে সিএএর আওতায় পড়েন না, এমন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়লে তাঁকে কোর্টে পাঠাবেন না। তাঁকে ভালো করে খাওয়াদাওয়া করিয়ে সোজা বনগাঁ পেট্রাপোল সীমান্তে বা বসিরহাট সীমান্তে বিওপির হাতে পৌঁছনোর ব্যবস্থা করতে হবে।’ এমনকি প্রতি সপ্তাহে এই সংক্রান্ত রিপোর্ট ডিজিপির মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ