Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে টি-২০ ম্যাচের সর্বনিম্ন টিকিট ৮০০ টাকা

ইডেনে টি-২০ ম্যাচের সর্বনিম্ন টিকিট ৮০০ টাকা
  • ৩১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শুরুতেই টি-২০ আন্তর্জাতিক ম্যাচের উত্তেজনা উপভোগের সুযোগ পাবেন বঙ্গবাসী। ২২ জানুয়ারি ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচের জন্য সিএবি চার ধরনের টিকিটের দাম ধার্য করেছে। বি এবং এল ব্লকের টিকিটের দাম হয়েছে ২৫০০ টাকা। ২০০০ টাকা ব্যয় করতে হবে সি এবং কে ব্লকের জন্য। জে এবং ডি ব্লকের টিকিটের দাম ১৩০০ টাকা। সর্বনিম্ন টিকিটের দাম ৮০০ টাকা। অনলাইনের পাশাপাশি মহমেডান স্পোর্টিং ক্লাবের গ্যালারির নীচ থেকে কাউন্টার সেলের ব্যবস্থা করার চিন্তাভাবনাও রয়েছে বলে জানিয়েছেন সিএবি’র এক শীর্ষকর্তা।
Advertisement
সম্পর্কিত সংবাদ