Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে স্ট্যান্ড, আপ্লুত ঝুলন

ইডেনে স্ট্যান্ড, আপ্লুত ঝুলন
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরের মেয়েকে বিশেষ উপহার সিএবি’র। ইডেনে ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ড করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচের আগে বি ব্লকে ঝলমল করবে প্রাক্তন তারকা মহিলা ক্রিকেটারের নাম। প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলির সঙ্গে উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলিও। বিশেষ স্মারক তুলে দেওয়া হয় ঝুলনের হাতে। ‘চাকদহ এক্সপ্রেস’ বলছিলেন, ‘স্বপ্নেও কল্পনা করিনি, ইডেনে আমার নামে স্ট্যান্ড হবে। সিএবি’কে ধন্যবাদ।’ ঝুলনের পাশাপাশি আগামী ২২ জানুয়ারি শহীদ কর্নেল এনজে নায়ারের নামাঙ্কিত স্ট্যান্ডেরও উদ্বোধন হবে। জাতীয় একদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মহিলা দলের সবাইকে ২ লক্ষ টাকা করে পুরস্কার দেবে সিএবি।
Advertisement
সম্পর্কিত সংবাদ