Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে রানে ফিরলেন সূর্য

ইডেনে রানে ফিরলেন সূর্য
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম ইনিংসের ব্যর্থতা ঝেড়ে রানে ফিরলেন সূর্যকুমার যাদব। ইডেনে রনজি ট্রফির কোয়ার্টার ফাইনালে হরিয়ানার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে ৭০ রান করলেন তিনি। তাঁর ৮৬ বলের ইনিংসে রয়েছে আটটি চার ও দুটো ছক্কা। রান পেয়েছেন অধিনায়ক অজিঙ্কা রাহানেও (৮৮ ব্যাটিং)। তৃতীয় দিনের শেষে চার উইকেটে ২৭৮ তুলেছে মুম্বই। লিড এখনই ২৯২ রানের। ক্রিজে রাহানের সঙ্গী শিবম দুবে (৩০ ব্যাটিং)। তার আগে হরিয়ানার প্রথম ইনিংসকে ৩০১ রানে আটকে রাখতে বড় ভূমিকা নেন শার্দূল ঠাকুর (৬-৫৮)।
Advertisement
পুনেতে অন্য কোয়ার্টার ফাইনালে কেরলের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীর ১৭৯ রানের লিড নিয়েছে। তার আগে সলমন নাজিরের ১১২ রানের সুবাদে প্রথম ইনিংসে ২৮১ তোলে কেরল। দ্বিতীয় ইনিংসে জম্মু ও কাশ্মীরের সংগ্রহ ১৮০-৩।
রাজকোটে সৌরাষ্ট্র অবশ্য গুজরাতের বিরুদ্ধে চাপে। দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৩ তুলেছে তারা। এখনও ২৬২ রানে পিছিয়ে চেতেশ্বর পূজারারা। নাগপুরে তামিলনাডুর বিরুদ্ধে চালকের আসনে বিদর্ভ। তৃতীয় দিনের শেষে ২৯৭ রানে এগিয়ে তারা। দ্বিতীয় ইনিংসে বিদর্ভ পাঁচ উইকেটে ১৬৯ রান তুলেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ