Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে রবিবার অনুশীলনে নেমে পড়বেন সূর্যরা

ইডেনে রবিবার অনুশীলনে নেমে পড়বেন সূর্যরা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচের জন্য সেজে উঠছে ইডেন। ২২ জানুয়ারি সূর্যকুমার যাদবদের ম্যাচ ঘিরে উন্মাদনায় কমতি নেই অনুরাগীদের। অনলাইন টিকিট ছাড়তেই মুহূর্তে তা শেষ হয়ে যায়। বৃহস্পতিবার ইডেনে ৪ নং গেটের সামনে অফলাইন টিকিটের জন্য লম্বা লাইন পড়েছিল। ৮০০ ও ১৩০০ টাকার টিকিট শেষ হয়ে যেতেই নির্ধারিত সময়ের আগে ঝাঁপ বন্ধ হয়ে যায় কাউন্টারের। তবে শনিবার ফের অনলাইন ও অফলাইনে টিকিট ছাড়া হতে পারে। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলির কথায়, ‘টিকিটের চাহিদা মারাত্মক। আসলে সবাই নতুন ভারতকে দেখতে চায়।’ উল্লেখ্য, ইডেনে ম্যাচ খেলতে শনিবারই শহরে পৌঁছে যাচ্ছে দু’দল। রবিবার বিকেলে অনুশীলনে নেমে পড়বে ভারত। তার আগে দুপুরে প্র্যাকটিস করবে ইংল্যান্ড দল। এদিকে, ২৩ জানুয়ারি হরিয়ানার বিরুদ্ধে রনজি ট্রফিতে নামবে বাংলা। ম্যাচটি কল্যাণীতে সরানো হয়েছে।
Advertisement
অন্যদিকে, মহিলাদের অনূর্ধ্ব-১৫ জাতীয় একদিনের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলা দলকে সংবর্ধনা জানাতে ২০ জানুয়ারি ইডেনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে সিএবি। প্রধান অতিথি হিসেবে থাকবেন মিতালি রাজ। এছাড়াও ‘মিট দ্য চ্যাম্পিয়ন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঝুলন গোস্বামী ও সৌরভ গাঙ্গুলি।
Advertisement
সম্পর্কিত সংবাদ