Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে আজ ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচ

ইডেনে আজ ঋদ্ধিমানের বিদায়ী ম্যাচ
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রনজির কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে বাংলা। ক্ষীণ সম্ভাবনা নির্ভর করছে অন্য ম্যাচগুলির সহায়ক ফলাফলের উপরে। তবে তা প্রায় অবাস্তব আশা। এই আবহে বৃহস্পতিবার ইডেনে পাঞ্জাবের বিরুদ্ধে রনজিতে গ্রুপের শেষ ম্যাচে নামছে অনুষ্টুপ মজুমদারের দল। আর এটাই হতে চলেছে ঋদ্ধিমান সাহার বর্ণময় ক্রিকেট কেরিয়ারের শেষ রনজি। তা নিয়েই আবেগ বাংলা ক্রিকেট মহলে। স্বয়ং ঋদ্ধিও আবেগতাড়িত। বুধবার প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘বাংলার হয়ে সেরাটা উজাড় করে দিতে চাইব এই ম্যাচেও।’ তবে অবসর নিয়েই কোচিংয়ে আসতে চান না। নাইট রাইডার্সের সহকারী কোচ হওয়ার প্রস্তাব তাই ফিরিয়ে দিয়েছেন। 
Advertisement
রেলওয়েজের বিরুদ্ধে বাংলা পাচ্ছে না পেসার মুকেশ কুমারকে। তাঁর চোট রয়েছে। অন্যদিকে, পাঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে না শুভমান গিলকে। দিন কয়েক আগে রনজির আগের রাউন্ডেই কর্ণাটকের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। প্রভসিমরান সিংয়ের নেতৃত্বে মায়াঙ্ক মারকাণ্ডেকে অবশ্য খেলতে দেখা যাবে বাংলার বিরুদ্ধে।
Advertisement
সম্পর্কিত সংবাদ