Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ইছামতী, কোদালিয়া, বেতনা আজ মৃতপ্রায়! বিজেপির নদী সংস্কারের প্রতিশ্রুতি, কানই দিচ্ছে না বনগাঁর মানুষ

বনগাঁ মহকুমার উপর দিয়ে বয়ে গিয়েছে ইছামতী, কোদালিয়া, যমুনা, বেতনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অভাবে প্রতিটি নদীই এখন মৃতপ্রায়।

ইছামতী, কোদালিয়া, বেতনা আজ মৃতপ্রায়! বিজেপির নদী সংস্কারের প্রতিশ্রুতি, কানই দিচ্ছে না বনগাঁর মানুষ
  • ১১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ মহকুমার উপর দিয়ে বয়ে গিয়েছে ইছামতী, কোদালিয়া, যমুনা, বেতনা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অভাবে প্রতিটি নদীই এখন মৃতপ্রায়। পরপর দু’টি লোকসভা ভোট এবং গত বিধানসভা ভোটে রাজনীতির স্রোতে বনগাঁয় বিজেপি প্রার্থীরা জয়ী হলেও এলাকার নদ-নদীগুলিতে স্রোতের দেখা নেই। বনগাঁয় এই ক’বছরে সেভাবে উন্নয়ন হয়নি বললেই চলে। বাসিন্দারা বলছেন, দশ-বারো বছর আগের বনগাঁর সঙ্গে এখনকার বনগাঁর পার্থক্য খুব একটা নেই। বনগাঁর গর্বের নদী ইছামতী আজ বদ্ধ জলাশয়ে পরিণত হয়েছে। কচুরিপানায় ভরা নদীতে কোথাও কোথাও হাঁটু জলও নেই। নদী দখল করে গজিয়ে উঠেছে ভেরি, নির্মাণ।

Advertisement

বাগদার অন্যতম নদী কোদালিয়া, বেতনা। এই নদীকে ঘিরেই একসময় বেঁচে থাকতেন এলাকার মৎস্যজীবীরা। সেগুলি আজ মৃতপ্রায়। ছোটো খালে পরিণত হওয়া নদীতে এখন জলই দেখা যায় না। ভোট আসে ভোট যায়। নদীতে স্রোত বয় না। 
বাগদার বাসিন্দা অমল কীর্তনিয়া বলেন, ভোটের আগে নেতাদের নদীর কথা মনে পড়ে। ভোট মিটলে ভুলে যান। সামনেই আবার বিধানসভা নির্বাচন। এবার আর প্রতিশ্রুতি নয়, আমরা চাই নগী আবার স্রোতস্বিনী হোক।
অতীতে নদী সংস্কার নিয়ে একে অপরকে দোষারোপ করেছে রাজ্য ও কেন্দ্রের শাসকদল। রাজ্যের দাবি, কেন্দ্রের উদাসীনতায় নদী সংস্কার হয়নি। অন্যদিকে কেন্দ্রের দাবি, রাজ্য অনুমতি না দেওয়ায় সংস্কার করা যাচ্ছে না নদীগুলি। এ বিষয়ে বাগদার বিজেপি প্রার্থী সোমা ঠাকুর বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে ঠকাতে চাই না। তবে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে নদী সংস্কার সহ একাধিক উন্নয়নমূলক কাজ হবে। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, নদী সংস্কার কেন্দ্রের বিষয়। বিজেপি এখান থেকে লোকসভায় দু’বার জয়ী হলেও নদী সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। বিজেপি শুধুই প্রতিশ্রুতি দেয়।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ