Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

একই টেস্টে খেলা হতে পারে লাল ও গোলাপি বলে

টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার জন্য ওভার অপচয় বন্ধ করতে নতুন নিয়ম চালু করছে আইসিসি।

একই টেস্টে খেলা হতে পারে লাল ও গোলাপি বলে
  • ২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমেদাবাদ: টেস্ট ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তোলার জন্য ওভার অপচয় বন্ধ করতে নতুন নিয়ম চালু করছে আইসিসি। সোমবার আমেদাবাদের বৈঠকে ক্রিকেট কমিটির সুপারিশ মেনেই একই টেস্টে লাল ও গোলাপি বলে খেলার নিয়ম চালু করতে উদ্যোগী বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। অতীতে দেখা গিয়েছে, বিকেলের দিকে আলো কমে যাওয়ার ফলে সময়ের আগেই খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। এবার থেকে বাকি ওভার খেলা চালিয়ে যেতে ফ্লাডলাইটে গোলাপি বল ব্যবহার করা হবে। তবে এক্ষেত্রে দু’দলেরই সম্মতি থাকা প্রয়োজন। উল্লেখ্য, গোলাপি বল নিয়ে বারবার অনীহা দেখিয়েছে ভারত। তাই এই নিয়মে তারা কতটা রাজি থাকবে, সংশয় থাকছে। একইসঙ্গে টি-২০’র মতো টেস্টেও জল বিরতিতে মাঠে কোচ প্রবেশ করতে পারবেন। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ