Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পুরসভার চেয়ারম্যানকে ‘লিফট’ নৈহাটি থানার আইসি সাসপেন্ড

নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে বারাকপুর চিড়িয়া মোড় থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত গাড়ি করে পৌঁছে দেওয়ার ‘অপরাধে’ নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করা হয়েছে

পুরসভার চেয়ারম্যানকে ‘লিফট’ নৈহাটি থানার আইসি সাসপেন্ড
  • ৭ এপ্রিল, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে বারাকপুর চিড়িয়া মোড় থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত গাড়ি করে পৌঁছে দেওয়ার ‘অপরাধে’ নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করা হয়েছে, জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার সিং। সোমবার দুপুরে এই ঘটনাটি ঘটে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নিজের গাড়ি নিয়ে এসেছিলেন অশোক চট্টোপাধ্যায়। প্রবীণ অশোকবাবুকে ওই গাড়ি নিয়ে যেতে দেওয়া হয়নি। মানবিকতার খাতিরে নৈহাটি থানার আইসি ওইটুকু এগিয়ে দিয়েছিলেন। সেই ভিডিয়ো ভাইরাল হয়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে অশোকবাবুকে নিয়ে যাচ্ছেন আইসি। এই বিষয়ে অশোকবাবু বলেন, ‘আমি নিজের গাড়িতে চিড়িয়া মোড় পর্যন্ত এসেছিলাম। গাড়িটা আটকে দেয়। আমার ছিয়াত্তরের বেশি বয়স। কদিন আগেই পা ভেঙে গিয়েছিল। হাঁটতে অসুবিধা হয়। তখন মানবিকতার খাতিরে নৈহাটি থানার আইসি মহাবীর বেরা তাঁর গাড়িতে সর্বাধিক ১০০ মিটার এসডিও অফিস পর্যন্ত আমাকে পৌঁছে দেন। সেটা কেউ ভিডিয়ো করে ভাইরাল করে দেয়।’ পুর চেয়ারম্যান আরও বলেন, ‘আইসির উপরে অমানবিক অ্যাকশন নিল পুলিশ। নৈহাটিবাসী এর জবাব দেবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ