নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ভূমিসংস্কার দপ্তরের নতুন সচিব হলেন ১৯৯৮ সালের আইএএস অফিসার বন্দনা যাদব। বর্তমানে তিনি শিল্প দপ্তরের প্রধান সচিব, শিল্প নিগমের ম্যানেজিং ডাইরেক্টর এবং শিল্প পুনর্গঠন দপ্তরের প্রধান সচিবের দায়িত্ব সামলাচ্ছেন। এবার তাঁকে ভূমিসংস্কার দপ্তরের প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্ব দিল নবান্ন। শনিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। এদিনই ছিল ১৯৯০ ব্যাচের আইএএস বিবেক কুমারের কর্মজীবনের শেষ দিন। তিনি ভূমি এবং প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বে ছিলেন। যুবকল্যাণ এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের দায়িত্বে থাকা রাজেশ কুমার সিনহাকে প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের প্রধান সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।



