Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬

দল ছাড়ব না! মন্দিরে গিয়ে শপথ নিতে হবে বিজেপির বিধায়কদের

কর্ণাটকে দলের সাত বিধায়কের হুইপ অমান্য করে কংগ্রেসকে ভোট দেওয়ার ঘটনায় স্তম্ভিত বিজেপির রাজ্য নেতৃত্ব।

দল ছাড়ব না! মন্দিরে গিয়ে শপথ নিতে হবে বিজেপির বিধায়কদের
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্ণাটকে দলের সাত বিধায়কের হুইপ অমান্য করে কংগ্রেসকে ভোট দেওয়ার ঘটনায় স্তম্ভিত বিজেপির রাজ্য নেতৃত্ব।। এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য শাখা অভিনব সিদ্ধান্ত নিয়েছে। দলের সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্র নির্দেশ দিয়েছেন, সব বিধায়ককে দক্ষিণ কর্ণাটকের মঞ্জুনাথেশ্বর মন্দিরে গিয়ে শপথ নিতে হবে। প্রথম শপথ, ঈশ্বরের সামনে বলতে হবে কোন বিধায়ক বিধান পরিষদ নির্বাচনে কাকে ভোট দিয়েছেন। দ্বিতীয় শপথ দল ছেড়ে কেউ যাবেন না। এই সিদ্ধান্ত নিয়ে দলের মধ্যেই অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে, আজ দিল্লিতে কর্ণাটকের রাজ্য সভাপতি সহ কয়েকজন নেতাকে ডেকে পাঠানো হয়েছে। কেন দলের বিধায়করা এভাবে গোপন ব্যালটে কংগ্রেসকে ভোট দিয়েছে এই ব্যাখ্যা করতে হবে দলের সভাপতি নীতিন নবীনের সামনে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ