Bartaman Logo
৩০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শক্তিশালী হয়ে ফিরব: ছাংতে

মোহন বাগানের জার্সিতে ছাংতের শুরুটা মধুর হয়নি। ডুরান্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে বিধ্বস্ত হয়েছে গঙ্গাপাড়ের ক্লাব।

শক্তিশালী হয়ে ফিরব: ছাংতে
  • ৩০ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগানের জার্সিতে ছাংতের শুরুটা মধুর হয়নি। ডুরান্ড ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে বিধ্বস্ত হয়েছে গঙ্গাপাড়ের ক্লাব। শনিবার এফপিএআই-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাংতে বলেন, ‘ডুরান্ডের ফল খুবই হতাশজনক। তবে মোহন বাগান দেশের সেরা ক্লাব। আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা।’ এদিকে, ৩ অক্টোবর যুবভারতীতে ব্রাজিলের বিরুদ্ধে খেলবে ভারত। সেই প্রসঙ্গে ছাংতের মন্তব্য, ‘বিরাট সুযোগ। ম্যাচটা উপভোগ করতে চাই।’ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া, কল্যাণ চৌবে সহ অনেকে। সুনীলের বক্তব্য, ‘দীর্ঘ কেরিয়ারে ব্রাজিলের বিরুদ্ধে খেলার সুযোগ হয়নি। তাই ঈর্ষা হচ্ছে। আশা করি, ছেলেরা সেরাটা মেলে ধরবে।’ উল্লেখ্য, এফপিএআইয়ের অনুষ্ঠানে পুরুষ বিভাগে বর্ষসেরা ফুটবলার ছাংতে। মহিলা বিভাগে সেরা মনীশা কল্যান।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ