Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

খামেনেইকে সরিয়ে দিতেই চেয়েছিলাম, দাবি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সঙ্গে যুদ্ধের সময়েই নিশানায় ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁকে খতম করার ইচ্ছাই ছিল ইজরায়েলের।

খামেনেইকে সরিয়ে দিতেই চেয়েছিলাম, দাবি ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর
  • ২৭ জুন, ২০২৫ ১৪:০৬
Prefer us on Google

তেল আভিভ, ২৭ জুন: ইরানের সঙ্গে যুদ্ধের সময়েই নিশানায় ছিলেন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। তাঁকে খতম করার ইচ্ছাই ছিল ইজরায়েলের। এমনটাই দাবি করেছেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘আমরা খামেনেইকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা করার যথাযথ সুযোগ পাওয়া যায়নি। সুযোগ ও তাঁর সন্ধান পেলে খতম করেই দিত আমাদের সেনা।’

Advertisement

ইরানের সঙ্গে যুদ্ধের শুরু থেকেই ইজরায়েলের মূল নিশানায় ছিলেন খামেনেই। সেই আঁচ পেয়েছিলেন এই ধর্মীয় নেতা। তাই গোপন আস্তানাতে ছিলেন তিনি। এমনটাই জানা গিয়েছে। যখন তেল আভিভ ও তেহরানের মধ্যে সংঘাত চরমে। তখনই সেনাকে খামেনেইকে খুঁজে খতম করার নির্দেশ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও এই কাজে হিতে বিপরীত হতে পারে বুঝে ইজরায়েলের পদক্ষেপে ‘ভেটো’ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ও ইরানে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতেই তড়িঘড়ি যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয় আমেরিকা। তাদের মধ্যস্থতাতেই ইজরায়েল ও ইরানের মধ্যে গত মঙ্গলবার যুদ্ধবিরতি হয়। যদিও এই যুদ্ধে ইরান ও ইজরায়েল উভয়পক্ষই জয়ী হয়েছেন বলে দাবি করেই চলেছে। 

সম্পর্কিত সংবাদ