Bartaman Logo
১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

ইচ্ছেডানার উপস্থাপনা

‘ইচ্ছেডানা ডান্স অ্যাকাডেমি’ সদ্য আয়োজন করল এক অপূর্ব অনুষ্ঠান। অ্যাকাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পূর্ণ অনুষ্ঠান অত্যন্ত উপভোগ করেন দর্শক।

ইচ্ছেডানার উপস্থাপনা
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• ‘ইচ্ছেডানা ডান্স অ্যাকাডেমি’ সদ্য আয়োজন করল এক অপূর্ব অনুষ্ঠান। অ্যাকাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্পূর্ণ অনুষ্ঠান অত্যন্ত উপভোগ করেন দর্শক। রবীন্দ্র জয়ন্তীতে গান, নাচ, কবিতার মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন শিল্পীরা। নৃত্যশিল্পী রুনা চৌধুরী রায়কে সম্মান জানান ‘ইচ্ছেডানার’ কর্ণধার অর্পিতা বরাট। চন্দন মুখোপাধ্যায়ের সঞ্চালনা সমগ্র অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এদিন নৃত্যে অংশগ্রহণ করেন সুদীপ সিংহ, অন্বেষা মণ্ডল, তিস্তা, অঙ্কিতা সহ আরও অনেকে। সংগীত পরিবেশনায় ছিলেন ডঃ সুস্মিতা, অর্চনা প্রমুখ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ