Bartaman Logo
২২ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

চরিত্রের প্রতি ন্যায়বিচার করতে চাই

মনোজ বাজপেয়ী 'গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার' ছবিতে চরিত্রের প্রতি ন্যায়বিচার করতে চান। তার অভিনয়ের প্রস্তুতি ও দর্শকদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য। বিস্তারিত পড়ুন।

চরিত্রের প্রতি ন্যায়বিচার করতে চাই
  • ২২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সদ্য মুক্তিপ্রাপ্ত ‘গভর্নর: দ্য সাইলেন্ট সেভিয়ার’ ছবিতে চমক দিয়েছেন মনোজ বাজপেয়ী। অভিনয় থেকে ব্যক্তি জীবনের নানা কথা ফাঁস করলেন অভিনেতা।  

Advertisement

 ‘গভর্নর’-এর চরিত্রের জন্য কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন?
 স্ক্রিপ্ট হাতে পেয়েই আমি কোনো চরিত্র করতে ঝাঁপিয়ে পড়ি না। আমি ইতিহাসে অনার্স করেছি, অর্থনীতির ছাত্র নই। তাই এই বিষয়গুলি নিয়ে পড়াশোনা করতে হয়েছে।  

 এই গল্পটি স্কুল-কলেজের পাঠ্যক্রমে থাকা উচিত বলে মনে হয়? 
 কেবল বইয়ে পড়লে অনেক সময় বিষয়গুলো একঘেয়ে লাগে। কিন্তু অডিও-ভিজ্যুয়াল মাধ্যমে পড়ুয়ারা সেগুলো আরও সহজে বুঝতে পারে। এই ছবিতে অর্থনীতির নানা জটিল পরিভাষা ও তথ্য ছিল, তাই দর্শকদের আগ্রহ ধরে রাখা বড়ো চ্যালেঞ্জ। চিন্ময় (পরিচালক) সবসময় বলতেন, অর্থনীতি ছবির গৌণ বিষয়। তিনি চাইতেন, প্রতিটি দৃশ্য যেন আকর্ষণীয় হয় এবং মানুষ সহজে বুঝতে পারেন।  

 পরিচালক চিন্ময় মান্ডলেকর নিজেও একজন অভিনেতা। মতবিরোধ হয়নি?  
 একেবারেই না। একজন অভিনেতাই বুঝতে পারেন, ক্যামেরার সামনে দাঁড়ালে অন্য একজন অভিনেতা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যান।  

 বক্স অফিসের চিন্তা হয়? 
 আমি কেন চাপ নেব? সেটা তো প্রযোজকের কাজ। আমার চাপ কেবল অভিনয় পর্যন্ত। সেটাই আমার দায়িত্ব। আমি নানা ধরনের চরিত্রে অভিনয় করি, তাই আমার একমাত্র চাপ থাকে চরিত্রটিকে যতটা সম্ভব বাস্তবসম্মত, বিশ্বাসযোগ্য করে তোলা। চরিত্রের প্রতি ন্যায়বিচার করতে চাই। এর বাইরে অন্য কিছু নিয়ে আমি চিন্তা করি না।

 বাণিজ্যিক ছবি করতে ইচ্ছা করে না? 
 আমি ‘জুবেইদা’ করেছি, সেটা রোমান্টিক ছবি। এ ধরনের আরও অনেক ছবির প্রস্তাব পেয়েছি, কিন্তু করিনি। এখন বয়স বাড়ছে, শারীরিক এবং মানসিক,  দুই ধরনের সমস্যাই বাড়ছে। হয়তো এমন সময় আসবে, যখন গবেষণার জন্য এতটা সময় দিতে পারব না, তখন হয়তো এ ধরনের ছবিও করব। সবকিছুই শেষ পর্যন্ত পরিচালকের সিদ্ধান্তের উপর নির্ভর করে।
দেবারতি ভট্টাচার্য • মুম্বই 

Advertisement
সম্পর্কিত সংবাদ