Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৩ শহরে আইপ্যাকের দপ্তরে তল্লাশি

বাংলা ভোটের আবহে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তল্লাশির মুখে ভোটকুশলী সংস্থা আইপ্যাক। কয়লা দুর্নীতি মামলার বৃহস্পতিবার বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির দপ্তরে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি।

৩ শহরে আইপ্যাকের দপ্তরে তল্লাশি
  • ৩ এপ্রিল, ২০২৬ ১৫:০৪
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলা ভোটের আবহে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র তল্লাশির মুখে ভোটকুশলী সংস্থা আইপ্যাক। কয়লা দুর্নীতি মামলার বৃহস্পতিবার বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লির দপ্তরে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। এদিন সংস্থার সহ প্রতিষ্ঠাতা তথা ডিরেক্টর ঋষিরাজ সিংয়ের অফিসেও তল্লাশি চলেছে। জানুয়ারিতে কলকাতায় আইপ্যাকের অফিস ও কর্তা প্রতীক জৈনের বাড়িতেও হানা দিয়েছিল ইডি। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ঋষিরাজ ও প্রতীককে তলবও করেছে এজেন্সি। 

Advertisement

সূত্রের খবর, জানুয়ারিতে অফিসে তল্লাশির পর সাম্প্রতিক সময়ে প্রতীককে তিনবার ডেকেছে কেন্দ্রীয় এজেন্সি। আজ, শুক্রবারও তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। কিন্তু ৯ তারিখ পর্যন্ত তিনি দিল্লিতে হাজিরা দিতে যাবেন না বলে খবর। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন প্রতীক। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। সেইসঙ্গে নির্বাচনি কাজে প্রতীক ও তাঁর টিম এখন চূড়ান্ত পর্যায়ে ব্যস্ত রয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ