Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

মেসির গোল দেখতে ভালোবাসি: স্কালোনি

কাতার বিশ্বকাপে গ্রুপ লিগের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্তিনা।

মেসির গোল দেখতে ভালোবাসি: স্কালোনি
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কানসাস সিটি: কাতার বিশ্বকাপে গ্রুপ লিগের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবে সৌদি আরবের কাছে হেরেছিল আর্জেন্তিনা। অথচ তার তিন সপ্তাহ পরেই কাপ হাতে পোডিয়ামে সেলিব্রেশন সেরেছিলেন কোচ লায়োনেল স্কালোনি। এবারও তাঁরা শিরোপা জয়ের অন্যতম দাবিদার। সেই লক্ষ্যেই পূর্ণশক্তির দল নিয়ে মার্কিন মুলুকে পা রেখেছেন আর্জেন্তাইন কোচ। মঙ্গলবার সেই প্রসঙ্গে মেসিদের হেড স্যার বলেন, ‘দলে শুরুতে সামান্য চোট-আঘাতের সমস্যা ছিল। তবে সেটা অনেকটাই কাটিয়ে উঠেছি। শুধু নিকোলাস টাগলিয়াফিকোকে পর্যবেক্ষণে রাখা রয়েছে। বাকিরা ফিট। এমন দল নিয়ে তো প্রত্যাশা থাকবেই। আর ছেলেরা সেটা ভালোই জানে। ভুললে চলবে না, গতবার কিন্তু আমরা সেই চাপ কাটিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’ 

Advertisement

কাতার বিশ্বকাপে মোট ৭টি লক্ষ্যভেদ করেছিলেন লায়োনেল মেসি। তার মধ্যে ফাইনালের মেঞ্চেই ছিল জোড়া গোল। এবারও তার উপরই দলের দায়িত্ব। খোদ মাহাতারকাও ফিট হয়ে মাঠে নামতে প্রস্তুত। এই প্রসঙ্গে নীল-সাদা জার্সিধারীদের কোচ বলেন, ‘মেসি শুধু আর্জেন্তিনার তারকা নয়। গোটা বিশ্ব ওর দিকে তাকিয়ে। সকলেই লিওর গোল দেখতে চায়। আর সেটাই তো স্বাভাবিক। এটাই ওর পজিটিভ দিক। মেসি সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে। আমি নিজেও ওর গোল দেখতে পছন্দ করি।’ 
এদিকে, প্রথম ম্যাচে মাঠে নামার আগেই বিতর্কে আর্জেন্তাইন অনুরাগীরা। মঙ্গলবার টাইমস স্কোয়ারে হাতাহাতিতে জড়ায় দু’দলের সমর্থক। যার জেরে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে পড়ে। যদিও পুলিশি তৎপরতায় পরিস্থিতি কিছুটা হলেও শান্ত করা গিয়েছে। তবে ম্যাচের সময় গ্যালারিতে যাতে কোনোরকম অশান্তির আঁচ না দেখা দেয়, সেই নিয়ে তৎপর ফিফা। বাড়ানো হচ্ছে নিরাপত্তা।

Advertisement
সম্পর্কিত সংবাদ