Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

সবচেয়ে সহজ দপ্তরই পেয়েছি, মন্তব্য স্কুলশিক্ষামন্ত্রী দীপকের

পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সহজ দপ্তর আমাকে দেওয়া হয়েছে। কারণ এই দপ্তরকে এর চেয়ে নীচে কেউ নামাতে পারবে না।

সবচেয়ে সহজ দপ্তরই পেয়েছি, মন্তব্য স্কুলশিক্ষামন্ত্রী দীপকের
  • ১২ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সহজ দপ্তর আমাকে দেওয়া হয়েছে। কারণ এই দপ্তরকে এর চেয়ে নীচে কেউ নামাতে পারবে না। বৃহস্পতিবার বিকাশ ভবনে দায়িত্বগ্রহণের পরে একথা বললেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তাঁর ব্যাখ্যা, স্কুলশিক্ষা দপ্তরে যে দুর্নীতি, সার্বিক অবনতি ঘটেছে, তাতে যাই করা হবে এই দপ্তরের পারফরম্যান্সের গ্রাফ উপর দিকেই যাবে। এর পাশাপাশি তাঁর বক্তব্য, পড়াশোনা করলে যে চাকরি পাওয়া যায়, এই বিশ্বাস সাধারণ মানুষের মন থেকে চলে গিয়েছিল। সেটাই ফিরিয়ে আনতে হবে। প্রাথমিকভাবে স্কুলে শিক্ষক এবং পড়ুয়াদের হাজিরাকে উন্নত করাই তাঁর লক্ষ্য বলে জানান প্রাক্তন প্রধান শিক্ষক দীপকবাবু। শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ বন্ধ, পড়ুয়ার অভাবে বন্ধ বয়ে যাওয়া স্কুল প্রভৃতি সমস্যা নিয়ে তাঁর কী মত? সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ নেই। আজ বা কাল তো বটেই, কয়েকমাসের মধ্যেও সব ঠিক হয়ে যাবে, এটা ভাবা ভুল। এই দপ্তরের উন্নতি একটি দীর্ঘমেয়াদি কাজ। সেই সময়টা যে তাঁকে দিতে হবে, সেই বার্তাই দেন তিনি।এদিন, দপ্তরের কাজকর্ম নিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলার পাশাপাশি একসঙ্গে বসেন শিক্ষাদপ্তরের তিন মন্ত্রী। উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষাদপ্তরের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, দুই দপ্তরের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরার সঙ্গে বৈঠক করেন দীপকবাবু। সাংগঠনিক এবং শিক্ষাক্ষেত্রের বিভিন্ন ইস্যুতে তাঁরা কথা বলেন বিজেপির শিক্ষা সেলের সঙ্গেও। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ