Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ঈশ্বরের সাহায্য পেয়েছি, জিতিয়ে বললেন নায়ক

প্রবল আনন্দেও কখনো কখনো কেঁদে ওঠে মন। রবিবার ইডেনে লড়াকু ইনিংসে কলকাতাকে জেতানোর পর রিঙ্কুর আকুল কান্নাই তার প্রমাণ

ঈশ্বরের সাহায্য পেয়েছি, জিতিয়ে বললেন নায়ক
  • ২০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রবল আনন্দেও কখনো কখনো কেঁদে ওঠে মন। রবিবার ইডেনে লড়াকু ইনিংসে কলকাতাকে জেতানোর পর রিঙ্কুর আকুল কান্নাই তার প্রমাণ। আবেগ সামলাতে পারছিলেন না তিনি। প্রধান কোচ অভিষেক নায়ার জড়িয়ে ধরে শান্ত করতে থাকেন রিঙ্কুকে। নাইটদের ডাগ আউটেও ধরা পড়ল আবেগ। উচ্ছ্বাসে ফেটে পড়েন সবাই। পরে রিঙ্কু বলেন, ‘শেষ পর্যন্ত ক্রিজে থাকতে চেয়েছিলাম। ঈশ্বরের সাহায্য পেয়েছি। এই ইনিংসটা আমার আত্মবিশ্বাস বাড়াল।’

Advertisement

রিঙ্কু নন, ম্যাচের নায়ক অবশ্য তিন উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী। তাঁর কথাতেও ধরা পড়ল রোমাঞ্চ, ‘জয়ের পর আনন্দে আমাদের কেউ কেউ কেঁদে ফেলেছে। আসলে নানা রকমের কথাবার্তা চলছিল। সেগুলো মনোবল ভাঙার মতোই। কিন্তু কোচেরা পাশে ছিলেন। বাইরের সমালোচনা তাই স্পর্শ করেনি। নিজেদের উপর আস্থা হারাইনি কেউ।’ অধিনায়ক অজিঙ্কা রাহানেকে দেখা গেল জয়ের পর হাসিমুখে ঘুরছেন। তাঁর গলায় তৃপ্তি, ‘জেতার পর আবেগতাড়িত হয়ে পড়েছিলাম। এই জয় মনোবল বাড়াবে। তবে ব্যাটিং বিভাগকে উন্নতি করতেই হবে। গত তিন ম্যাচেই ভুগিয়েছে ব্যাটিং। এদিন রিঙ্কু উতরে দিল।’

সম্পর্কিত সংবাদ