বুয়েনস আইরেস, ১২ আগস্ট: বিশ্বজুড়ে তুঙ্গে মেসির অবসরের জল্পনা। যার নেপথ্যে তাঁর একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট।
বুয়েনস আইরেস, ১২ আগস্ট: বিশ্বজুড়ে তুঙ্গে মেসির অবসরের জল্পনা। যার নেপথ্যে তাঁর একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট।
লিওনেল মেসির জীবনের বড় একটা অংশ জুড়েই ছিলেন তাঁর বাবা জর্জে মেসি। সেই বাবা এখন না ফেরার দেশে। অভিভাবক হারিয়ে স্বভাবতই দিশাহারা লিও। বাবাকে শ্রদ্ধা জানিয়ে এদিন একটি দীর্ঘ পোস্ট করেছেন। যার প্রতি ছত্রে ধরা পড়েছে জীবনের শূন্যতা। মেসি লিখেছেন, ‘তোমাকে ছাড়া আমি কী করব, কীভাবে এগিয়ে যাবো- কিছুই জানি না। আমি শুধু ফুটবল খেলেছি। আর কতদিন তা চালিয়ে যেতে পারব, এখন তা নিয়েই সংশয় হচ্ছে।’ তিনি আরও লিখেছেন, ‘শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে। শেষ পর্যন্ত পৌঁছাতে আর খুব সামান্য পথ বাকি ছিল। কেন তুমি আর একটু সময় আমার পাশে থাকতে পারলে না? তাহলে আমরা একসঙ্গে সবটা শেষ করতে পারতাম।’
মেসির উত্থানের নেপথ্যে বড়ো অবদান জর্জের। তিনি নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন। নিউওয়েলসের যুব দলে মাঝমাঠে খেলেছেন। বিভিন্ন প্রতিবন্ধকতায় স্বপ্ন সার্থক অবশ্য হয়নি। তাই ছেলের বেড়ে ওঠায় বিন্দুমাত্র অসুবিধা হতে দেননি। আর্জেন্তিনার রোজারিও থেকে বার্সেলোনায় নিয়ে আসা। মেসির কেরিয়ারের প্রতিটি পদক্ষেপে পাশে ছিলেন তিনি। প্রতিষ্ঠা পাওয়ার পর ছেলের এজেন্ট হিসেবেও কাজ করেন বাবা।