৫ আগষ্ট ২০২৪। বাংলাদেশের গণ অভ্যুত্থান। নির্বাচিত সরকারকে উৎখাত করার পর দেশের কী পরিস্থিতির উদ্ভব হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে টেলিছবি ‘আমি শেখ মুজিবের মেয়ে’। প্রবাসী সহিদ রহমান এই ছবির চিত্রনাট্যকার ও পরিচালক। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশিরা কলকাতা ও দিল্লিতে ৬ দিন ব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। এই ছবি তার একটি অঙ্গ। মম প্রযোজিত ও ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত পঞ্চাশ মিনিটের তথ্যচিত্রটি প্রদর্শিত হবে আগামী ২৬ সেপ্টেম্বর উন্নয়ন ভবনের মহানায়ক মঞ্চে। এই দিন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তির উপস্থিত থাকার কথা।



