Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আমি গান্ধীজি বা হিরো নই: ওয়াংচুক

‘আমি কোনো হিরো বা আধুনিক যুগের গান্ধীজি নই।’ এমনই মন্তব্য করলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। নিট দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনা চালাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

আমি গান্ধীজি বা হিরো নই: ওয়াংচুক
  • ১২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ‘আমি কোনো হিরো বা আধুনিক যুগের গান্ধীজি নই।’ এমনই মন্তব্য করলেন পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। নিট দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ধরনা চালাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেখানেই অনশনে বসেছেন ওয়াংচুক। শনিবার অনশনের ১৩ তম দিনে তিনি বলেন, ‘অনেকেই আমাকে আধুনিক যুগের গান্ধী বলছেন। কেউ আমাকে হিরো বলছেন। এমন মন্তব্য অস্বস্তিজনক। আমি একজন সাধারণ নাগরিক যিনি নিজের দায়িত্ব পালন করতে চাই।’ ওয়াংচুক আরও বলেন, ‘দয়া করে কারও মধ্যে হিরোকে খুঁজতে যাবেন না। নিজের জীবনে নিজেই হিরো হয়ে উঠুন। নাগরিক হিসাবে নিজের দায়িত্ব পালন করুন।’ ২০ জুলাই সংসদ অভিযানের ডাক দিয়েছে সিজেপি। সেই কর্মসূচিতে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াংচুক জানান, দিল্লিতে আসতে না পারলে, নিজের এলাকাতেই অন্তত একদিনে অনশন করুন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ