Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / খেলা

হ্যাটট্রিকে চোখ সাবালেঙ্কার

হ্যাটট্রিকে চোখ সাবালেঙ্কার
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
মেলবোর্ন: নতুন বছর শুরু হয়েছে দারুণভাবে। মরশুমের গোড়ায় এর আগে কখনও বিশ্বের এক নম্বর থাকেননি আরিনা সাবালেঙ্কা। বেলারুশের ২৬ বছর বয়সি কেরিয়ারে এই প্রথমবার বছর শুরু করছেন মহিলাদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে। সামনে আরও এক কীর্তির হাতছানি। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস খেতাব জয়ের হ্যাটট্রিকের সুযোগ রয়েছে তাঁর। ভরসা দিচ্ছে ফর্ম। ব্রিসবেন ইন্টারন্যাশনাল খেতাব জিতেছেন সদ্য। ফাইনালে এক সেটে পিছিয়ে পড়েও যেভাবে লড়াইয়ে ফিরেছেন, তা আত্মবিশ্বাস বাড়াচ্ছে। সাবালেঙ্কার চোখ এখন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে। তিনি বলেছেন, ‘নিজের খেলায় সন্তুষ্ট। মানসিক ও শারীরিকভাবে অস্ট্রেলিয়ান ওপেনে খেতাব জিততে আমি তৈরি। ব্রিসবেনে চ্যাম্পিয়ন হওয়ায় আস্থা বেড়েছে।’ এখনও পর্যন্ত তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনে দু’টি খেতাব ছাড়াও একবার ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি।
Advertisement
সম্পর্কিত সংবাদ