Bartaman Logo
৭ অক্টোবর, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হায়নার আতঙ্ক, আতঙ্কিত গ্রামবাসীরা

ইলামবাজারে হায়নার আতঙ্কে ঘুম হারিয়েছেন গ্রামবাসীরা। প্রশাসন ও বনদপ্তরের তৎপরতায় উদ্ধার করা হয়েছে হায়নাটি। বিস্তারিত পড়ুন।

হায়নার আতঙ্ক, আতঙ্কিত গ্রামবাসীরা
  • ৭ অক্টোবর, ২০২৬ ১৬:৪৩
Prefer us on Google

হায়নার আতঙ্কে ঘুম ছুটেছিল গ্রামবাসীদের। অবশেষে প্রশাসন ও বনদপ্তরের তৎপরতায় ধরা পড়ল হায়নাটি। আজ, বুধবার ঘটনাটি ঘটেছে ইলামবাজারের জয়দেব কেন্দুলি অঞ্চলের সাহাপুর ও বোদিপুর গ্রামে। এদিন সকালে লোকালয়ের কাছে হায়নাটিকে ঘোরাফেরা করতে দেখে রীতিমতো আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় জয়দেব কেন্দুলি পুলিশ ফাঁড়ি ও বনদপ্তরে। পরে পুলিশ ও বনকর্মীদের যৌথ তল্লাশিতে শীর্ষা অঞ্চলের তারাপুর গ্রাম থেকে হায়নাটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ